News Flash

  • Home
  • Uncategorized
  • ১২১ তম জন্মজয়ন্তী নেতাজির, শ্রদ্ধার্ঘ্য মোদী ও মমতার

১২১ তম জন্মজয়ন্তী নেতাজির, শ্রদ্ধার্ঘ্য মোদী ও মমতার

4210নয়াদিল্লি ও কলকাতা, ২৩ জানুয়ারি (হি.স.): জন্মজয়ন্তীতে নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধার্ঘ্য জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| ১৮৯৭ সালের ২৩ জানুয়ারি ওডিশা রাজ্যের কটক শহরে জন্মগ্রহণ করেন সুভাষচন্দ্র বসু| সোমবার নেতাজির ১২১ তম জন্মদিন| এদিন সকাল ৭.০৩ মিনিট নাগাদ নেতাজিকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী| একই সঙ্গে নেতাজি সংক্রান্ত ফাইল ইন্টারনেটে পাওয়া যাবে বলেও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী| টুইটারে প্রধানমন্ত্রী এদিন লিখেছেন, ‘জন্মদিনে নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধার্ঘ্য জানাই| ভারতকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করতে নেতাজির অবদান অনস্বীকার‌্য|’ টুইটারে প্রধানমন্ত্রী আরও লেখেন, দেশের সাধারণ মানুষ ও সমাজের উন্নতির জন্য নেতাজির অবদান মনে রাখার মতো| সেই রকম এক ব্যক্তিত্বের জীবন, তাঁর সংগ্রাম, তাঁর লড়াইয়ের কথা মানুষের দাবি মেনে এই সরকার প্রকাশ করতে সক্ষম হওয়ায় তিনি গর্বিত|
টুইট করে নেতাজি সুভাষচন্দ্র বসুকে এদিন শ্রদ্ধা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও| টুইট করে তৃণমূল নেত্রী লিখেছেন, ‘জন্মদিনে নেতাজিকে জানাই শ্রদ্ধা| জয় হিন্দ|’

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top