News Flash

  • Home
  • Uncategorized
  • সুপ্রিম কোর্টে ধাক্কা খেল বিরোধীরা, বাজেট পেশের দিন অপরিবর্তিতই থাকছে
Image

সুপ্রিম কোর্টে ধাক্কা খেল বিরোধীরা, বাজেট পেশের দিন অপরিবর্তিতই থাকছে

SUPREME COURTনয়াদিল্লি, ২৩ জানুয়ারি (হি.স.): সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল বিরোধী দলগুলি| সোমবার শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, আসন্ন সাধারণ বাজেট পেশের দিন অপরিবর্তিতই থাকছে| এদিন বিরোধী দলগুলির পিটিশন খারিজ করে শীর্ষ আদালত জানিয়েছে, পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন হবে বলে কেন্দ্রীয় বাজেটের দিন পরিবর্তন করার কোনও প্রয়োজন নেই| সর্বোচ্চ আদালতের মতে, সাধারণ বাজেটের কোনও প্রভাবই পড়বে না নির্বাচনী প্রক্রিয়ায়|
উল্লেখ্য, কিছুদিন আগে সুপ্রিম কোর্টের কাছে আসন্ন সাধারণ বাজেট পেশের দিন পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিল বেশ কয়েকটি বিরোধী দল| তাদের দাবি ছিল, পাঁচ রাজ্যে নির্বাচনের প্রাক্কালে সাধারণ বাজেট পেশ হলে ফায়দা নিতে পারে বিজেপি| সোমবার শুনানিতে বিরোধীদের সেই আর্জি শীর্ষ আদালত খারিজ করে দিয়েছে| উল্লেখ্য, ৪ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পাঁচ রাজ্যে ভোট|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top