নয়াদিল্লি, ২৩ জানুয়ারি (হি.স.) : আসন্ন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কড়া নিরাপত্তায় রাজধানী দিল্লি| নিরাপত্তাবাহিনীর নজরদারিতে রয়েছে দিল্লির প্রতিটি অলিগলি| নিরাপত্তা বাড়ানো হয়েছে| ২৬ জানুয়ারি উপলক্ষে শহরে মোতায়েন করা হয়েছে হাজারেরও বেশি পুলিশ| পুলিশের সঙ্গে থাকেছ আধা সামরিক বাহিনী ও কম্যান্ডোরা| নাশকতা রুখতে ব্যবহার করা হচ্ছে অ্যান্টি ড্রোন টেকনোলজি|
প্রজাতন্ত্র দিবসের প্যােরডের জন্য আগামীকাল মহড়া দেওয়া হবে| যে কারণে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বন্ধ থাকবে শহরের বহু রাস্তা| ২৫ জানুয়ারি বন্ধ করে দেওয়া হবে সীমান্ত এলাকা| কড়া নজরদারি চালানো হবে রাজধানীর পথে যাতায়াতকারী সমস্ত গাড়িতে| এছাড়াও উঁচু বিল্ডিংগুলি থেকে নজরদারি করার জন্য মোতায়েন থাকবেন নিরাপত্তারক্ষী| নজরদারি চলবে সিসিটিভি ক্যামেরাতেও| ৮টি কন্ট্রোল রুম থাকছে পুরো ঘটনা নজর রাখতে| বহুস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে শহরজুড়ে| দিল্লি পুলিশের সঙ্গে থাকবে আধা সামরিক বাহিনী ও কম্যান্ডোরা|

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কড়া নিরাপত্তায় রাজধানী
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















