মেলবোর্ন, ২৩ জানুয়ারি (হি.স.) : অস্ট্রেলিয়া ওপেনের মিক্সড ডাবলসে কোয়ার্টার ফাইনালে পৌঁছল ইন্দো-সুইস জুটি মার্টিনা হিঙ্গিস ও লিয়েন্ডার পেজ়| দ্বিতীয় রাউন্ডের ম্যাচে অস্ট্রেলিয়ার ম্যাট রিড-কেসি ডেলাকুয়া জুটিকে স্ট্রেট সেটে হারিয়ে দিয়েছেন লিয়েন্ডার-মার্টিনা| ইন্দো-সুইস জুটি মাত্র ৫৫ মিনিটেই ৬-২, ৬-৩ সেটে নিজেদের জয় তুলে নেন |
এই ম্যাচে প্রথম থেকেই ছন্দে ছিলেন লিয়েন্ডার ও মার্টিনা| প্রতিপক্ষ জুটিকে তাঁরা কোনও সুযোগই দেননি| প্রথম সেটে অসাধারণ সার্ভে ২-১ ব্যবধানে এগিয়ে যায় লি-হিঙ্গিস জুটি| ব্রেক পয়েন্ট সেভ করে ৩-১ ব্যবধানে শেষ করে| এই ম্যাচে অনেক কম আনফোর্সড এরর করেছেন লিয়েন্ডাররা| এর ফলেই তাঁরা সহজ জয় পেয়েছেন| প্রসঙ্গত, টুর্নামেন্টে ওয়াইল্ড কার্ডে প্রবেশ করেন এই জুটি|
অস্ট্রেলিয়া ওপেনে কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন লি-হিঙ্গিস জুটি
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















