News Flash

  • Home
  • Uncategorized
  • অস্ট্রেলিয়া ওপেনে কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন লি-হিঙ্গিস জুটি

অস্ট্রেলিয়া ওপেনে কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন লি-হিঙ্গিস জুটি

galisteu-tenis-08মেলবোর্ন, ২৩ জানুয়ারি (হি.স.) : অস্ট্রেলিয়া ওপেনের মিক্সড ডাবলসে কোয়ার্টার ফাইনালে পৌঁছল ইন্দো-সুইস জুটি মার্টিনা হিঙ্গিস ও লিয়েন্ডার পেজ়| দ্বিতীয় রাউন্ডের ম্যাচে অস্ট্রেলিয়ার ম্যাট রিড-কেসি ডেলাকুয়া জুটিকে স্ট্রেট সেটে হারিয়ে দিয়েছেন লিয়েন্ডার-মার্টিনা| ইন্দো-সুইস জুটি মাত্র ৫৫ মিনিটেই ৬-২, ৬-৩ সেটে নিজেদের জয় তুলে নেন |
এই ম্যাচে প্রথম থেকেই ছন্দে ছিলেন লিয়েন্ডার ও মার্টিনা| প্রতিপক্ষ জুটিকে তাঁরা কোনও সুযোগই দেননি| প্রথম সেটে অসাধারণ সার্ভে ২-১ ব্যবধানে এগিয়ে যায় লি-হিঙ্গিস জুটি| ব্রেক পয়েন্ট সেভ করে ৩-১ ব্যবধানে শেষ করে| এই ম্যাচে অনেক কম আনফোর্সড এরর করেছেন লিয়েন্ডাররা| এর ফলেই তাঁরা সহজ জয় পেয়েছেন| প্রসঙ্গত, টুর্নামেন্টে ওয়াইল্ড কার্ডে প্রবেশ করেন এই জুটি|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top