News Flash

  • Home
  • Uncategorized
  • হীরাখণ্ড এক্সপ্রেসের দুর্ঘটনার নেপথ্যে নাশকতার আশঙ্কা, রেলসূত্র
Image

হীরাখণ্ড এক্সপ্রেসের দুর্ঘটনার নেপথ্যে নাশকতার আশঙ্কা, রেলসূত্র

bg-lineকুনেরু, ২২ জানুয়ারি (হি.স.) : জগদলপুর-ভুবনেশ্বর হীরাখণ্ড এক্সপ্রেস লাইনচু্যত হওয়ার ঘটনায় উড়িয়ে দেওয়া হচ্ছে না নাশকতার সম্ভাবনা| লাইনে বড়সড় ফাটল থাকার কারণেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান|
রেল সূত্রে খবর, ভুবনেশ্বরগামী ট্রেনটি ওই লাইন দিয়ে যাওয়ার কিছুক্ষণ আগেই একই লাইনে একটি পণ্যবাহী ট্রেন যায়| এরপরে রেললাইনের রুটিন পরীক্ষাও করেন রেলকর্মীরা| তাহলে রেললাইনে ফাটল ধরল কীভাবে? রেল সূত্রে জানা গিয়েছে, লাইনচু্যত হওয়ার কয়েক মুহূর্ত আগে বিস্ফোরণের আওয়াজ পান জগদলপুর-ভুবনেশ্বর হীরাখণ্ড এক্সপ্রেসের চালক| তারপরেই লাইনচু্যত হয় ট্রেনটি| দুর্ঘটনাগ্রস্ত এলাকা মাও অধু্যষিত হওয়ায় ঘটনার পিছনে তাদের হাত থাকতে পারে বলেও অনুমান করছেন রেলকর্তাদের একাংশ| গোটা ঘটনার বিস্তারিত তদন্তের ভার দেওয়া হয়েছে রেলের সুরক্ষা কমিশনারকে| গোটা দুর্ঘটনার বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top