News Flash

  • Home
  • Uncategorized
  • সাপ্লাই নেই, কাঁচা কুয়োর জল পান করে ডায়রিয়ায় আক্রান্ত ১৮জন শিশু
Image

সাপ্লাই নেই, কাঁচা কুয়োর জল পান করে ডায়রিয়ায় আক্রান্ত ১৮জন শিশু

Healthনিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ২১ জানুয়ারি৷৷ কাঁচা কুয়োর জল পান করে ১৮ জন শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে৷ ঘটনাটি ঘটে চড়িলামের সুতারমুড়া এডিসি ভিলেজের ২নং ওয়ার্ডে৷ সংবাদ সূত্রে জানা যায়, দীর্ঘ ১বছর যাবৎ ওয়াটার সাপ্লাই বেহাল অবস্থায় পড়ে রয়েছে৷ মেরামতের কোনো রকম হেলদোল ছিল না৷ ফলে এলাকার জনগণ কাঁচা কুয়ো থেকে পানীয় জল পান করছে৷ সেই কুয়োর জল পান করে ডায়েরিয়া আক্রান্ত হয় গগন সর্দার পাড়ার ছোট ছোট ছেলেমেয়েরা৷  গত শুক্রবার দিন বিকাল ৪টা নাগাদ এই  কুয়োর জল খেয়ে ডায়েরিয়া আক্রান্ত হয় সুতারমুড়া এডিসি ভিলেজের ২নং ওয়ার্ডের ছোট ছোট শিশুরা৷ ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসে সুতারমুড়ার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা৷ পড়ে রাত্রিতে এলাকার এডিসি ভিলেজের চেয়ারম্যান প্রতিকন্যা দেববর্মা  সহ অন্যান্য নেতৃত্বরা ঘটনাস্থলে ছুটে আসে৷ ছুটে আসে বিশালগড় মহকুমার হাসপাতালের এসডিএমও মাখন লাল বৈদ্য ওএমপিএস ও এমপিডব্লিউ কর্মীরা এসে তাদের ওষুধপত্র প্রদান করেন৷ পরদিন সিপাহিজলা জেলা শাসক প্রদীপ কুমার চক্রবর্তী ও বিশালগড় মহকুমার শাসক নান্টুরঞ্জন দাস ঘটনাস্থলে ছুটে  এসে এলাকার ছোট ছোট শিশুদের খোঁজ খবর নিয়ে যায়৷ গগন সর্দার পাড়ায় একটি স্বাস্থ্য শিবির করা হয়েছে৷ সেখান থেকে এলাকার লোকদের বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়৷ শিশুরা এখন ডায়েরিয়া থেকে মুক্ত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য শিবিরের কর্মীরা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top