News Flash

  • Home
  • খেলা
  • সদর আন্তঃ স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী দিনে আজ ২ মাঠে ৪ ম্যাচ
Image

সদর আন্তঃ স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী দিনে আজ ২ মাঠে ৪ ম্যাচ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রস্তুতি চূড়ান্ত। আগামীকাল থেকেই শুরু হচ্ছে সদর আন্তঃ স্কুল বালকদের টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। আয়োজক ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন। রেকর্ড সংখ্যক ২৭ টি স্কুল দল এবারকার আন্তঃ স্কুল সদর ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। আগামীকাল সকাল সাড়ে ৮টায় নরসিংগড় পঞ্চায়েত মাঠে ভবনস ত্রিপুরা বিদ্যামন্দির খেলবে রাম ঠাকুর পাঠশালার বিরুদ্ধে। একই মাঠে বেলা একটায় অপর ম্যাচে রবিশঙ্কর বিদ্যানিকেতন খেলবে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের বিরুদ্ধে। এদিকে সকাল সাড়ে আটটায় বামুটিয়ার তালতলা স্কুল গ্রাউন্ডে বিদ্রোহী কবি কাজী নজরুল বিদ্যালয় খেলবে প্রাচ্য ভারতী স্কুলের বিরুদ্ধে। বেলা একটায় অপর ম্যাচে শিক্ষা নিকেতন খেলবে শিশু বিহার স্কুলের বিরুদ্ধে। পরদিন ১১ মে একইভাবে সকাল সাড়ে ৮টায় নরসিংগড় পঞ্চায়েত মাঠে বড়দোয়ালী স্কুল খেলবে উমাকান্ত একাডেমির (বাংলা) বিরুদ্ধে। একই মাঠে বেলা একটায় অপর ম্যাচে উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুল খেলবে সেন্ট পলস স্কুলের বিরুদ্ধে। এদিকে সকাল সাড়ে আটটায় বামুটিয়ার তালতলা স্কুল গ্রাউন্ডে হোলি ক্রস স্কুল খেলবে বেলাবর স্কুলের বিরুদ্ধে। বেলা একটায় অপর ম্যাচে আসাম রাইফেলস খেলবে নিউ হিন্দি স্কুলের বিরুদ্ধে।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top