News Flash

  • Home
  • Uncategorized
  • মালয়েশিয়া মাস্টার্স গ্রাঁ প্রি গোল্ডে চ্যাম্পিয়ন হলেন সাইনা নেহওয়াল
Image

মালয়েশিয়া মাস্টার্স গ্রাঁ প্রি গোল্ডে চ্যাম্পিয়ন হলেন সাইনা নেহওয়াল

Saina Nehiwalসারাওয়াক(মালয়েশিয়া), ২২ জানুয়ারি (হি.স.) : দীর্ঘদিন পর সাফল্য এল সাইনা নেহওয়ালের| রবিবার মালয়েশিয়া মাস্টার্স গ্রাঁ প্রি গোল্ডে চ্যাম্পিয়ন হলেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা| চোট সারিয়ে দীর্ঘদিন ধরে কোর্টে লড়াই করে সাইনা অবশেষে ট্রফির স্বাদ পেলেন| থাই প্রতিপক্ষকে স্ট্রেট গেমে (২২-২০,২২-২০) মাত্র ৪৬ মিনিটে ট্রফি জিতে নেন সাইনা| এর ফলে ২৩টি খেতাব জিতলেন লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী ভারতীয় এই তারকা| গত বছর অস্ট্রেলিয়ান ওপেনের পর প্রথম খেতাব জিতলেন সাইনা| এই খেতাব নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে বিশ্বের ১০ নম্বর তারকাকে|
উল্লেখ্য, গত বছর হাঁটুর অস্ত্রোপচার হয় ২৬ বছরের সাইনার| তারপর বেশ কিছুদিন রি-হ্যাবে ছিলেন তিনি| সুস্থ হয়ে কোর্টে নামলেও ছন্দে দেখা যায়নি সাইনাকে|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top