News Flash

  • Home
  • Uncategorized
  • ইঞ্জিনসহ আটটি কামরা লাইনচু্যত হীরাখণ্ড এক্সপ্রেসের, মৃত ৩৬, আহত শতাধিক
Image

ইঞ্জিনসহ আটটি কামরা লাইনচু্যত হীরাখণ্ড এক্সপ্রেসের, মৃত ৩৬, আহত শতাধিক

accidentহায়দরাবাদ, ২২ জানুয়ারি (হি.স.) : ফের খবরের শিরোনামে এল ট্রেন দুর্ঘটনার ঘটনা| শনিবার রাতে অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলার কুনেরু স্টেশনের কাছে জগদলপুর-ভুবনেশ্বর হীরাখণ্ড এক্সপ্রেসের ইঞ্জিনসহ ট্রেনের আটটি কামরা লাইনচু্যত হয়ে ৩৬ যাত্রীর মৃতু্য হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে| জখম হয়েছেন শতাধিক যাত্রী| দুর্ঘটনার খবরে গভীর দুঃখ প্রকাশ করেছেন রেলমন্ত্রী সুরেশ প্রভু| তিনি দুর্ঘটনায় মৃত পরিবারকে দু’লক্ষ টাকা, গুরুতর আহতদের ৫০ হাজার টাকা ও সামান্য আহতদের দেওয়া হবে পঁচিশ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন|

রেল সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত ১১টা ২০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে| জগদলপুর থেকে ভুবনেশ্বরের উদ্দেশ্যে ট্রেনটি রওনা হয়েছিল| দুর্ঘটনার খবর আসতেই রাতে চারটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে যায়| শুরু হয়েছে উদ্ধারকাজ| ধ্বংসস্তুপের মধ্যে এখনও অনেকে আটকে আছেন| তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে| ঘটনাস্থলে চিকিত্সকদের একটি দল হাজির হয়েছে| বিজয়নগরম ও রায়গড় প্রশাসনের আধিকারিকরা সেখানে পৌঁছেছেন| পূর্ব উপকূল রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জেপি মিশ্র জানিয়েছেন, কুনেরু স্টেশনের কাছে ১৮৪৪৮ জগদলপুর-ভুবনেশ্বর এক্সপ্রেসের ইঞ্জিন ও আটটি কামরা লাইনচু্যত হয়| ইঞ্জিন ছাড়াও লাগেজ ভ্যান, দুটি সাধারণ কামরা, দুটি স্লিপার এবং একটি এসি থ্রি টায়ার এবং একটি এসি টু টায়ার কামরা লাইনচু্যত হয়েছে| রেলমন্ত্রকের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার করতে চারটি দল রওনা দিয়েছে| আহতদের চিকিত্সার ব্যবস্থা করা হয়েছে| আহতদের একাধিক হাসপাতালে ভর্তি করা হয়েছে| একাধিক স্টেশনে চালু হয়েছে হেল্পলাইন নম্বর| দুর্ঘটনার জেরে রায়গড়-বিজয়নগরম শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে| কমপক্ষে সাতটি দূরপাল্লার ট্রেন অন্য পথে ঘোরানো হয়েছে|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top