News Flash

  • Home
  • Uncategorized
  • রোজভ্যালী পার্কের বিনোদন কর নিচ্ছে না রাজ্য সরকার, রতন নাথের অভিযোগের খন্ডন করলেন না অর্থমন্ত্রী
Image

রোজভ্যালী পার্কের বিনোদন কর নিচ্ছে না রাজ্য সরকার, রতন নাথের অভিযোগের খন্ডন করলেন না অর্থমন্ত্রী

bhanu-lal-saha-ministerনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারী৷৷ রোজভ্যালী পার্ক থেকে বিনোদন কর নিচ্ছে না রাজ্য সরকার, বিধায়ক রতন লাল নাথের এই অভিযোগের বিষয়ে কোন প্রতিক্রিয়া দিতে রাজী হননি অর্থমন্ত্রী ভানুলাল সাহা৷ তাঁর বক্তব্য, যে কেউ অভিযোগ তুললেই তার খন্ডন করতে হবে এমন কোন বাধ্যবাধকতা নেই৷ বিষয়টি বিধানসভায় উত্থাপন করা হলে তিনি এর প্রতিক্রিয়া জানাবেন৷ শুক্রবার মহাকরণে রোজভ্যালী পার্কের বিনোদন কর নিয়ে রতন লাল নাথের অভিযোগের ভিত্তিতে সাংবাদিকদের প্রশ্ণের জবাবে অর্থমন্ত্রী এই মন্তব্য করেছেন৷
উল্লেখ্য, রোজভ্যালীর সাথে এখনও সখ্যতা আছে, জোর গলায় দাবি করেছিলেন বিধায়ক রতন লাল নাথ৷ তাঁর যুক্তি, গত ১৭ মাস ধরে রোজভ্যালী পার্ক থেকে কোন বিনোদন কর নিচ্ছে না রাজ্য সরকার৷ ২০১৩ সালে ৯ লক্ষ ৫১ হাজার টাকা, ২০১৪ সালে ১২ লক্ষ ১৩ হাজার টাকা এবং ২০১৫ সালের আগষ্ট পর্যন্ত ৬ লক্ষ ৮৯ হাজার টাকা রোজভ্যালী বিনোদন কর হিসেবে সরকারী কোষাগারে জমা দিয়েছে৷ আশ্চর্যজনক ভাবে ১৭ মাস ধরে কোন বিনোদন কর সংগ্রহ করছে না রাজ্য সরকার রোজভ্যালী পার্ক থেকে৷ এই বিষয়ে সংশ্লিষ্ট তহশিল অফিসে খোঁজ নিয়ে এর সত্যতা খঁুজে পেয়েছেন বলে গত সাত জানুয়ারী সাংবাদিক সম্মেলনে রতনবাবু একথা জানিয়েছিলেন৷ রোজভ্যালীকে কর ছাড় কেন দিচ্ছে রাজ্য সরকার এই প্রশ্ণ তুলে তিনি দাবী করেছিলেন এরও তদন্ত হওয়া দরকার৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top