নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারী৷৷ রোজভ্যালী পার্ক থেকে বিনোদন কর নিচ্ছে না রাজ্য সরকার, বিধায়ক রতন লাল নাথের এই অভিযোগের বিষয়ে কোন প্রতিক্রিয়া দিতে রাজী হননি অর্থমন্ত্রী ভানুলাল সাহা৷ তাঁর বক্তব্য, যে কেউ অভিযোগ তুললেই তার খন্ডন করতে হবে এমন কোন বাধ্যবাধকতা নেই৷ বিষয়টি বিধানসভায় উত্থাপন করা হলে তিনি এর প্রতিক্রিয়া জানাবেন৷ শুক্রবার মহাকরণে রোজভ্যালী পার্কের বিনোদন কর নিয়ে রতন লাল নাথের অভিযোগের ভিত্তিতে সাংবাদিকদের প্রশ্ণের জবাবে অর্থমন্ত্রী এই মন্তব্য করেছেন৷
উল্লেখ্য, রোজভ্যালীর সাথে এখনও সখ্যতা আছে, জোর গলায় দাবি করেছিলেন বিধায়ক রতন লাল নাথ৷ তাঁর যুক্তি, গত ১৭ মাস ধরে রোজভ্যালী পার্ক থেকে কোন বিনোদন কর নিচ্ছে না রাজ্য সরকার৷ ২০১৩ সালে ৯ লক্ষ ৫১ হাজার টাকা, ২০১৪ সালে ১২ লক্ষ ১৩ হাজার টাকা এবং ২০১৫ সালের আগষ্ট পর্যন্ত ৬ লক্ষ ৮৯ হাজার টাকা রোজভ্যালী বিনোদন কর হিসেবে সরকারী কোষাগারে জমা দিয়েছে৷ আশ্চর্যজনক ভাবে ১৭ মাস ধরে কোন বিনোদন কর সংগ্রহ করছে না রাজ্য সরকার রোজভ্যালী পার্ক থেকে৷ এই বিষয়ে সংশ্লিষ্ট তহশিল অফিসে খোঁজ নিয়ে এর সত্যতা খঁুজে পেয়েছেন বলে গত সাত জানুয়ারী সাংবাদিক সম্মেলনে রতনবাবু একথা জানিয়েছিলেন৷ রোজভ্যালীকে কর ছাড় কেন দিচ্ছে রাজ্য সরকার এই প্রশ্ণ তুলে তিনি দাবী করেছিলেন এরও তদন্ত হওয়া দরকার৷

রোজভ্যালী পার্কের বিনোদন কর নিচ্ছে না রাজ্য সরকার, রতন নাথের অভিযোগের খন্ডন করলেন না অর্থমন্ত্রী
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















