News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপি কর্মী খুনে ছয় সিপিএম কর্মীকে গ্রেফতার
Image

বিজেপি কর্মী খুনে ছয় সিপিএম কর্মীকে গ্রেফতার

handcuffকান্নুর (কেরল), ২১ জানুয়ারি (হি.স.) : আন্দালুরের ধর্মাদামে বিজেপি কর্মীকে কুপিয়ে  খুন করার ঘটনায় ছয় সিপিএম কর্মীকে গ্রেফতার করল পুলিশ| পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা সকলেই আন্দালুরের বাসিন্দা| এরা মার্কসবাদী পার্টির কর্মী ও শুভানুধ্যায়ী| প্রসঙ্গত, ৫৩ বছর বয়সি নিহত বিজেপি কর্মী সন্তোষও এই আন্দালুরেরই লোক| গত ১৮ জানুয়ারি রাত ১১টা নাগাদ তারা সন্তোষের বাড়িতে ঢুকে খুন করে| মৃত সন্তোষের দেহে ২১টি আঘাতের দাগ মিলেছে| হামলার সময় তাঁর স্ত্রী ও ছেলেমেয়েরা বাড়িতে ছিলেন না| সিপিএম নেতারা অবশ্য আগে সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরে সন্তোষ আত্মীয়দের হাতে খুন হয়েছেন বলে দাবি করেছিলেন| কিন্তু পুলিশের বক্তব্য, রাজনৈতিক বিরোধেই এই হত্যাকাণ্ড|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top