কান্নুর (কেরল), ২১ জানুয়ারি (হি.স.) : আন্দালুরের ধর্মাদামে বিজেপি কর্মীকে কুপিয়ে খুন করার ঘটনায় ছয় সিপিএম কর্মীকে গ্রেফতার করল পুলিশ| পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা সকলেই আন্দালুরের বাসিন্দা| এরা মার্কসবাদী পার্টির কর্মী ও শুভানুধ্যায়ী| প্রসঙ্গত, ৫৩ বছর বয়সি নিহত বিজেপি কর্মী সন্তোষও এই আন্দালুরেরই লোক| গত ১৮ জানুয়ারি রাত ১১টা নাগাদ তারা সন্তোষের বাড়িতে ঢুকে খুন করে| মৃত সন্তোষের দেহে ২১টি আঘাতের দাগ মিলেছে| হামলার সময় তাঁর স্ত্রী ও ছেলেমেয়েরা বাড়িতে ছিলেন না| সিপিএম নেতারা অবশ্য আগে সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরে সন্তোষ আত্মীয়দের হাতে খুন হয়েছেন বলে দাবি করেছিলেন| কিন্তু পুলিশের বক্তব্য, রাজনৈতিক বিরোধেই এই হত্যাকাণ্ড|
বিজেপি কর্মী খুনে ছয় সিপিএম কর্মীকে গ্রেফতার
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















