মুম্বই, ২১ জানুয়ারি (হি.স.) : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের পর প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেলে সব ক্ষেত্রে ধর্ষণের অভিযোগ আনা যাবে না | এ সংক্রান্ত একটি মামলায় অভিযুক্ত যুবকের আগাম জামিনের আর্জি মঞ্জুর করতে গিয়ে এমনই মন্তব্য করেছেন বম্বে হাইকোর্ট | হাইকোর্টের বিচারপতি মৃদুলা ভাটকর বলেন, কোনও শিক্ষিত মেয়ে যদি প্রাক-বিবাহ যৌন সম্পর্কে সম্মতি দেন, তাহলে ওই সিদ্ধান্তের দায়িত্ব তাঁকে গ্রহণ করতে হবে| বিচারপতি আরও বলেছেন, বর্তমানে নতুন প্রজন্ম একে অপরের সঙ্গে বিভিন্ন ধরনের সম্পর্কে জড়িয়ে পড়ছে এবং তারা যৌনতা সম্পর্কেও ওয়াকিবহাল| সমাজ এগিয়ে চললেও বিভিন্ন নৈতিকতার বোঝা এখনও রয়ে গিয়েছে| সামাজিক পিছুটান রয়ে গিয়েছে যে, বিয়ের সময় কুমারী থাকা একজন মেয়েরই দায়িত্ব| বিয়ের আগে যৌন সম্পর্ককে এখনও গর্হিত হিসেবেই মনে করা হয়| তাই বিয়ের আগে কোনও মহিলা যৌন সম্পর্কে লিপ্ত হলেও সেই সিদ্ধান্তের দায় নিতে চান না| অথচ, এ ব্যাপারে ওই মহিলারও তার প্রেমিকের মতোই দায়িত্ব রয়েছে|
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের পর বিচ্ছেদে সব ক্ষেত্রে ধর্ষণের অভিযোগ নয় : বম্বে হাইকোর্ট
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

















