News Flash

  • Home
  • Uncategorized
  • বসপাতে যোগ দিলেন মুলায়মের ‘স্ট্রং’ সমর্থক অম্বিকা চৌধুরী
Image

বসপাতে যোগ দিলেন মুলায়মের ‘স্ট্রং’ সমর্থক অম্বিকা চৌধুরী

mulayam-singh-yadavলখনউ, ২১ জানুয়ারি (হি.স.): আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ৭ দফায় বিধানসভা ভোট উত্তরপ্রদেশে| খুব বেশি দিন বাকি নেই, তার আগেই মায়াবতীর বহুজন সমাজ পার্টি (বিএসপি)-তে যোগ দিলেন মুলায়ম সিং যাদবের ‘স্ট্রং’ সমর্থক অম্বিকা চৌধুরী| শনিবার সপা ছেড়ে বসপায় যোগ দেন অম্বিকা চৌধুরী| বালিয়ার রাসরা থেকে বহুজন সমাজ পার্টির টিকিট পেয়েছেন অম্বিকা চৌধুরী|
এদিন বসপাতে যোগ দেওয়ার পর মুলায়মের ‘স্ট্রং’ সমর্থক বলেছেন, ‘আমি সমাজবাদী পার্টি থেকে পদত্যাগ করেছি| নিজেকে সম্পূর্ণরূপে এখন বসপাতে নিবেদিত করেছি|’ উল্লেখ্য, ২০১২ সালের মতো এবারও উত্তরপ্রদেশে ৭ দফায় ভোটগ্রহণ হবে| রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ হবে আগামী ১১ ফেব্রুয়ারি| পরের ছয় দফা যথাক্রমে ১৫, ১৯, ২৩, ২৭ ফেব্রুয়ারি, ৪ মার্চ এবং ৮ মার্চ হবে|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top