News Flash

  • Home
  • Uncategorized
  • ট্রাম্প বিরোধী বিক্ষোভে আটক ২১৭ জন, ছয় পুলিশ সহ আহত বহু
Image

ট্রাম্প বিরোধী বিক্ষোভে আটক ২১৭ জন, ছয় পুলিশ সহ আহত বহু

USAওয়াশিংটন, ২১ জানুয়ারি (হি.স.) : শপথ নিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প| তবে তাঁর বিরোধিতায় রাস্তায় নেমেছেন শত শত বিক্ষোভকারী| স্লোগান দেওয়াসহ প্লেকার্ড দেখিয়ে তারা বিক্ষোভ করতে থাকেন | শুক্রবার যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে যাওয়ার পথে একাধিক বিক্ষোভের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অন্তত ২১৭ জনকে আটক করা হয়েছে| বিক্ষোভকারী ও পুলিশের সংঘর্ষে ছয় পুলিশ সহ বহু বিক্ষোভকারী অল্পবিস্তর আহতও হয়েছেন বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে|
স্থানীয় সময় গতকাল সকাল থেকেই ওয়াশিংটনে ট্রাম্প টাওয়ারের সামনে কয়েক হাজার বিক্ষোভকারী অবস্থান নেন| বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে একাধিক সংঘর্ষ হয়| বিক্ষোভকারীরা ট্রাম্পের আনুষ্ঠানিক কুচকাওয়াজ নিয়ে ক্যাপিটল হিল থেকে হোয়াইট হাউসে ওঠার পথ আটকে বিক্ষোভ শুরু করে| বিক্ষোভকারীরা রাস্তা দখল করে ট্রাম্পবিরোধী স্লোগান দিতে থাকলে পুলিশ তাদের সরিয়ে দিলে পুলিশকে লক্ষ্য করে বোতল ছোড়ে| পুলিশও পালটা কাঁদানে গ্যাস ছোড়ে| এই ঘটনায় বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছেন| স্থানীয় প্রশাসন জানিয়েছে ট্রাম্প বিরোধীদের সঙ্গে সংঘর্ষে ছয় পুলিশ সদস্যও আহত হয়েছেন|
ট্রাম্পবিরোধী কর্মসূচিতে বেধে যাওয়া সংঘর্ষে আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান, ওয়াশিংটন ডিসির ফায়ার সার্ভিসের মুখপাত্র ভিটো ম্যাগিওলো| ওয়াশিংটন ডিসি পুলিশের ভারপ্রাপ্ত প্রধান পিটার নিউজহাম বলেন, আহতদের মধ্যে কেউ তেমন গুরুতর নন|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top