News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াইতে একধিক স্টল প্রভাবশালীদের দখলে, ক্ষোভে ফুঁসছেন বেকাররা

খোয়াইতে একধিক স্টল প্রভাবশালীদের দখলে, ক্ষোভে ফুঁসছেন বেকাররা

khowai stallনিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২০ জানুয়ারি৷৷ খোয়াই শহরের প্রাণকেন্দ্র সুভাষপার্ক বাজার৷ বাজার এলাকায় একটি দোকান ভিটি পাওয়া আর ভগবান পাওয়া একই কথা৷ যেখানে হাত হিসাবে জায়গা বিক্রি করা হয়৷ বেসরকারি ৭০-৮০ লক্ষ টাকা হাত৷ ভাড়ার জন্য দোকান ভিটি নিতে চাইলে কমপক্ষে ৫ লক্ষ টাকা অগ্রিম এবং ভাড়া প্রায় ৫-৭  হাজার টাকা৷ সে চিন্তা করেই রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তী সরকারিভাবে জায়গা ক্রয় করেন যাতে গরিব শ্রমিক মেহনতি মানুষ ব্যবসার জন্য একটু জায়গা পায়৷ সাধারণভাবে ব্যবসা করে জীবনধারণ করতে  পারে এবং এই কাজে বেশিরভাগ  অবদান ছিল সুভাষপার্ক ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির৷ যার কোন চিহ্ণ বর্তমানে নেই৷  এই বাজারে প্রায় ৯০ ভাগ স্টল দখল করে আছেন বিত্তশালীরা৷ কেউ পেনশনার বা কেউ বড় ব্যবসায়ী৷ আবার কেউ কেউ প্রভাবশালী৷  আশ্চর্য্যের  বিষয় এক একজন দোকানী ২-৩টি করে দোকান ঘর দখল করে রেখেছেন নামে বেনামে৷ আবার গোদাম ঘরও বানিয়ে রেখেছেন৷ আবার চাকুরিজীববীও দোকান ঘর দখলে রেখেছেন এবং বহু দোকান বছরের পর বছর ধরে বন্ধ৷ অথচ  রাজ্যে যখন বেকার সমস্যা অনেক, বেকারদের ইচ্ছা যদি বাজারের ভেতরে সরকারি সুবিধায় দোকান ভিটি পাওয়া যায় তবে শ্রমিক কৃষক মেহনতি মানুষের পরিবারের লোক ব্যবসা করে পরিবার রক্ষা করা যায়৷ কিন্তু দেখা যায় একটি পরিবারের দখলেই রয়েছে ২-৩ খানা দোকান ভিটি৷ প্রয়াত নৃপেন চক্রবর্তী কিন্তু এমনটাই  চাননি৷ উনি প্রায় সময় বলতেন, কেউ খাবে, কেউ খাবে না তা হবে না৷ কিন্তু বর্তমানে হাতে গোনা কয়েকজনের জন্য প্রয়াত নৃপেন চক্রবতীর স্বপ্ণ আজ প্রশ্ণচিহ্ণের মুখে৷  অথচ দায়িত্বে থাকা পুর পরিষদ জানে না এমনটা নয়৷  তারপরও কেন পুর পরিষদ ধৃতরাষ্ট্রের ভূমিকায় প্রশ্ণ জনমনে৷ জনগণের দাবি পুর পরিষদ সার্ভে করে যারা প্রতিনিয়ত দোকান খোলে না এবং এক পরিবারে ২-৩ খানা স্টল নামে বেনামে রয়েছে ঐসব তদন্ত করে গরিব বেকারদের স্টলগুলি বিতরণ করে প্রয়াত নৃপেন চক্রবর্তীর স্বপ্ণ সফল করা৷ গরিব বেকারদের সঠিক অভিযোগ থেকে পুর পরিষদকে দায়মুক্ত হওয়ার দাবি খোয়াইয়ের গরিব বেকারদের৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top