নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২০ জানুয়ারি৷৷ চড়িলাম বিধানসভার অন্তর্গত কড়ইমুড়া উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন দরে নানা সমস্যায় ছাত্রছাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে৷ সুকলের মধ্যে নেই বসার বেঞ্চ, নেই বাউন্ডারি ফলে সুকলের মধ্যে কিছু সংক্যক দুষ্টলোকের প্রবেশ করে নোংরা, ও অপরিচ্ছন্ন করে রাখে সুকলের শ্রেণীকক্ষগুলো৷ তবে নতুন শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীদের মধ্যে প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াশুনা করছে বিদ্যালয়ের বারান্দায়৷ এই বিদ্যালয়ে ২৩২ জন ছাত্রছাত্রী তবু পড়াশুনার সে রকম সুব্যবস্থা নেই৷ কিন্তু বেঞ্চ মাত্র রয়েছে মাত্র ২৫টি৷ ছাত্রছাত্রীরা জানায় প্রতিদিন আমাদের শীতের সময়েও মাটিতে বসে পড়াশুনা করতে হচ্ছে৷ এসব পরিকাঠামো না থাকায় বিদ্যালয়ের অভিভাবক মহল থেকে এবং এসএমসি কমিটিতে জানানো হয়েছে৷ কিন্তু বিদ্যালয়ে এসকল পরিকাঠামো সংক্রান্ত বিষয় নিয়ে সংশ্লিষ্ট মহলের এবং প্রশাসনের তরফ থেকে কোন রকম হেলদোল নেই বলে জানান এলাকার সাধারণ জনগণ ও অভিভাবকরা৷

কড়ইমুড়া হাই সুকল ধুকছে অব্যবস্থায়, নীরব দপ্তর কর্তারা
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















