ক্ষেত্রী (অসম), ২১ জানুয়ারি, (হি.স.) : গুয়াহাটি মহানগরের উপকণ্ঠ ক্ষেত্ৰীর ভদাইকুচিতে শুক্রবার রাতে উনিশ বছর বয়সি জনৈক যুবতীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিন রাতে তার কাকার বাড়িতে টেলিভিশনের সিরিয়াল দেখে বাড়ি ফেরার পথে কোনও অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর হাতে সে খুন হয়েছে বলে নিহতের পরিবারের লোকজন মনে করছেন।
গতকাল রাতে যুবতীটি গ্রামেই তার কাকার বাড়িতে গিয়েছিল টিভি সিরিয়াল দেখতে। এর পর কাকার বাড়ি থেকে নিজের বাড়িতে চলে যাচ্ছে বলে সেখান থেকে বেরিয়ে পড়ে। তার পর থেকে তার আর কোনও সন্ধান পাওয়া যাচ্ছিল না। আজ কাকভোরে এলাকারই পূর্ত সড়কে তার নিথর দেহ উদ্ধার হয়। যুবতী খুনের সঙ্গে জড়িত সন্দেহে চার যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে। যুবতীটিকে ধর্ষণের চেষ্টা করা হচ্ছিল বলে মনে করা হচ্ছে।
ক্ষেত্রীর পূর্ত সড়কে উদ্ধার যুবতীর মৃতদেহ
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















