News Flash

  • Home
  • Uncategorized
  • কোন দেশের উপর সিদ্ধান্ত চাপিয়ে দেবে না আমেরিকা ঃ ট্রাম্প
Image

কোন দেশের উপর সিদ্ধান্ত চাপিয়ে দেবে না আমেরিকা ঃ ট্রাম্প

Donald Trumpওয়াশিংটন, ২০ জানুয়ারি (হিঃসঃ) ঃ শুক্রবার আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ট্রাম্প৷ মার্কিন প্রেসিডেন্ট পদে অভিষিক্ত হয়েই ট্রাম্প বার্তা দেন যুক্তরাষ্ট্র এখন থেকে মানুষের স্বার্থেই সমস্ত সিদ্ধান্ত নেবে৷ কর্মক্ষেত্রে মার্কিন নাগরিকদেরই অগ্রাধিকার দেওয়া হবে৷ শুধু তাই নয়, সরকারের নিয়ন্ত্রকের ভূমিকায় থাকবে মার্কিন জনগণ৷ তিনি প্রত্যয়ের সাথে জানান, এখন থেকে কেবল কথায় নয়, কাজে করে দেখাতে হবে৷ তাঁর ইচ্ছা নতুন করে মার্কিন যুক্তরাষ্ট্র গড়া৷ এর সাথে তিনি জোর গলায় বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে চাকুরি, সম্পদ ফিরিয়ে আনা হবে৷ এখানেই থেমে থাকেননি নয়া মার্কিন প্রেসিডেন্ট৷ সন্ত্রাসবাদীদের হুশিয়ারী দিয়ে ট্রাম্পের ঘোষণা আমেরিকা আর মাথা নত করবে না৷ গোটা বিশ্ব থেকে কট্টরপন্থী সন্ত্রাসবাদ মুছে ফেলা হবে৷ পাশাপাশি সর্বকালের সমালোচনা মুছে ফেলতে তিনি জানান, মার্কিন সরকার এখন থেকে অন্য কোন দেশের উপর সিদ্ধান্ত চাপিয়ে দেবে না৷ এদিন, ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এক ট্যুইট বার্তায় তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে কাজ করতে অপেক্ষায় আছি৷ তিনি আশা প্রকাশ করে বলেন, ভারত-মার্কিন সম্পর্ক আরও দৃঢ় করাই এখন লক্ষ্য৷
মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প৷ ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মলে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, জর্জ বুশ, ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিন্টন সহ প্রায় আট লক্ষাধিক মানুষ উপস্থিত ছিলেন৷ শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করেন আমেরিকায় নিযুক্ত রাষ্ট্রদূত নভতেজ সরনা৷ অনুষ্ঠানে একঝাক ভারতীয় শিল্পীরা ‘জয় হো’ সুরে নেচে মাতিয়েছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top