News Flash

  • Home
  • Uncategorized
  • জাল্লিকাট্টু নিয়ে উত্তেজনা অব্যাহত, কথা মতো প্রতীকী অনশন করলেন এ আর রহমান

জাল্লিকাট্টু নিয়ে উত্তেজনা অব্যাহত, কথা মতো প্রতীকী অনশন করলেন এ আর রহমান

A.-R.-Rahman-Family-Photos-Father-Wife-Full-Name-Age-Biographyচেন্নাই, ২০ জানুয়ারি (হি.স.) : জাল্লিকাট্টু নিয়ে উত্তেজনা অব্যাহত তামিলনাড়ুতে | জাল্লিকাট্টুর সমর্থনে শুক্রবার একদিনের প্রতীকী অনশন করেন এ আর রহমান| জাল্লিকাট্টুর পক্ষে নিজেদের মতামত পরিস্কˆার করতে এদিন সকালেই দক্ষিণ ভারতীয় শিল্পী সমিতির প্রধান দফতরের হাজির হয়েছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত, কমলহাসান, অজিত, সূর‌্য, ধনুষরা| সকলে প্রতিবাদীদের জন্য পূর্ণ সমর্থন জানিয়েছেন| বৃহস্পতিবার দেওয়া কথা মতোই এদিন সকালেই প্রতীকী অনশন শুরু করেন এ আর রহমান| সন্ধ্যে ছটায় জল খেয়ে অনশন ভঙ্গ করেন তিনি| গতকালই এর সমর্থনে সরব হন বিশ্বনাথন আনন্দ ও শ্রী শ্রী রবিশঙ্কর প্রসাদ| এদিকে, জাল্লিকাট্টুর সমর্থনে সোশ্যাল মিডিয়ায় নিজেদের মতামত জানাচ্ছেন সেলিব্রিটিরা|
এ আর রহমান: জাল্লিকাট্টুর প্রতিবাদীদের সমর্থনে অনশনে বসেছি| আজ সন্ধ্যা ৬.১৪ অনশন ভঙ্গ করব একগ্লাস জল খেয়ে|
রজনীকান্ত: আমি জাল্লিকাট্টুকে পূর্ণ সমর্থন করি| তামিলনাড়ুর প্রতিবাদী ছাত্রদের পাশে আছি| আমি বা আমার পরিবারের কেউ পেটা ইন্ডিয়ার সঙ্গে যুক্ত নই|
ধনুষ: জাল্লিকাট্টু ফেরানোর দাবিতে বিক্ষোভকারীদের বড় ভক্ত আমি| আমার পরিবারের কেউ পেটা ইন্ডিয়ার সদস্য নয়| আমাদের নামে মিথ্যা কথা বলা হচ্ছে| ২০১২ সালে তাঁকে হটেস্ট ভেজিটেরিয়ানএর পুরস্কার আমাকে দেয় পেটা| কেন ওই পুরস্কার নিয়েছিলাম, এখন আফসোস হচ্ছে|
বিশ্বনাথন আনন্দ: জাল্লিকাট্টু আমাদের সংস্কৃতির অংশ| আমি পশু অধিকারের পক্ষে| কিন্তু, এখানে প্রশ্নটা দীর্ঘদিনের ঐতিহ্য, বেড়ে ওঠা নিয়ে|
তৃষা: তামিল চলচ্চিত্র জগতের একমাত্র অভিনেত্রী হিসেবে জাল্লিকাট্টুর সমর্থনে পাশে দাঁড়াতে পথে নামলাম আজ|
কবীর বেদী: আমি জাল্লিকাট্টু সমর্থম করি| তামিল সংস্কৃতির ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ বিষয়| এর সংরক্ষণ করা দরকার|
প্রভু দেবা: অরাজনৈতিক পথে তামিলনাড়ুতে হাজার বাজার লোক জড়ো হয়ে জাল্লিকাট্টু ফিরিয়ে আনার দাবি করছেন| তাঁদের স্বাগত ও অভিনন্দন|
মহেশ বাৱু: প্রতিবাদীদের কণ্ঠ নিশ্চয়ই প্রশাসনের কাছে পৌঁছে যাবে| আমি প্রতিবাদীদের পাশে আছি|-

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top