News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষার মানোন্নয়নে কেন্দ্রের নয়া নির্দেশিকা, শিক্ষকদের মূল্যায়ন করবে ছাত্রছাত্রীরা
Image

শিক্ষার মানোন্নয়নে কেন্দ্রের নয়া নির্দেশিকা, শিক্ষকদের মূল্যায়ন করবে ছাত্রছাত্রীরা

educationনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারি৷৷ এখন থেকে শিক্ষক- শিক্ষিকাদেরও মূল্যায়ন হবে৷ দেশের শিক্ষার বেহাল অবস্থার কারণে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রক সরকারি সুকলের শিক্ষক-শিক্ষিকাদের মূল্যায়ন বাধ্যতামূলক করে দিয়েছে৷ তবে, সবচেয়ে অবাক করার বিষয় হল এতদিন যাদের শিক্ষক-শিক্ষিকারা মূল্যায়ন করতেন, তারাই এখন থেকে শিক্ষক-শিক্ষিকাদের মূল্যায়ন করবে৷ মন্ত্রকের নির্দেশিকা মোতাবেক পঞ্চম শ্রেণী তদুধর্ব পড়ুয়ারা তাদের শিক্ষক- শিক্ষিকাদের মূল্যায়ন করতে পারবে৷ এক্ষেত্রে নির্দিষ্ট ফরমেট তৈরি করে দেওয়া হয়েছে৷ সূত্রের খবর, বিদ্যালয় শিক্ষা দপ্তরের কাছে এই নির্দেশিকা এসে পৌঁছেছে৷ তাতে বলা হয়েছে, সমস্ত সরকারি বিদ্যালয়গুলিতে শিক্ষক-শিক্ষিকাদের মূল্যায়ন করবে ছাত্রছাত্রীরা৷
সূত্র অনুসারে জানা গেছে, শিক্ষা দপ্তর শিক্ষক-শিক্ষিকাদের মূল্যায়নের নির্দিষ্ট ফরমেট তৈরি করে বিদ্যালয়গুলিতে পাঠাবে৷ ছাত্রছাত্রীরা শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে তাদের অভিজ্ঞতা জানাবে৷ নির্দেশিকায় বলা হয়েছে, শিক্ষক কতটা পড়াতে পারেন, তার মান কি পর্যায়ের, ছাত্রছাত্রীরা কতটা উপকৃত হচ্ছে এবং তারা কতটা শিক্ষিত হচ্ছে সে সমস্ত বিষয় নিয়ে ফরমেট তৈরি করতে হবে৷ শুধু তাই নয়, পঠনপাঠনের ধরন পাল্টানো প্রয়োজন কিনা এমন মতামতছাত্রছাত্রীরা জানাবে৷ সমস্ত কিছুই প্রশ্ণের আকারে ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরা হবে৷ এরই ভিত্তিতে শিক্ষক-শিক্ষিকাদের মূল্যায়ন করা হবে৷
কেন্দ্রের এই উদ্যোগের পেছনে অন্যতম কারণ হল, দেশে সরকারি সুকলগুলিতে শিক্ষার মান ক্রমাগত তলানিতে গিয়ে ঠেকেছে৷ এরাজ্যেও সরকারি সুকলগুলির প্রতি অভিভাবকদের আস্থা অনেকটাই কম৷ রাজ্য বিধানসভা অধিবেশনে প্রশ্ণোত্তরে জানা গেছে, গত কয়েক বছরে বেসরকারি সুকলগুলিতে ছাত্রছাত্রীর ভর্তির সংখ্যা বৃদ্ধি পেয়েছে৷ সেই তুলনায় সরকারি সুকলগুলিতে সন্তানদের পাঠাতে চাইছেন না অভিভাবকরা৷ একই অবস্থা গোটা দেশের৷ দেশের সমস্ত রাজ্যেই বেসরকারি সুকল ক্রমাগত বেড়ে চলেছে৷ তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ছাত্রছাত্রীর ভর্তির সংখ্যাও৷ সূত্রের খবর, এই মূল্যায়নের পেছনে অন্যতম মুখ্য লক্ষ্য সরকারি সুকলগুলিতে শিক্ষক শিক্ষিকাদের গুণগত মান বৃদ্ধি করা৷ কোন সরকারি সুকলের শিক্ষক-শিক্ষিকাকে এই মূল্যায়নের ভিত্তিতে ছাঁটাই করা সম্ভব নয়৷ কিন্তু মানব সম্পদ উন্নয়নমন্ত্রক চাইছে তাঁদের চাকুরিতে বহাল রেখে ছাত্রছাত্রীদের শিক্ষা দেওয়ার ক্ষেত্রে মানোন্নয়ন আরো কিভাবে বাড়ানো যায়৷
সূত্রের খবর, মন্ত্রক রাজ্যগুলির কাছে জানতে চাইবে কোন কোন রাজ্য এই প্রক্রিয়া অবলম্বনে আগ্রহী৷ এর ভিত্তিতে রাজ্যগুলিতে এই মূল্যায়ন প্রক্রিয়া শুরু করা হবে৷ তবে, এই প্রক্রিয়ায় কেন্দ্রের প্রত্যক্ষ নজরদারির যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছেন অভিভাবক মহল৷ কারণ, অধিকাংশবিদ্যালয় ছাত্র সংগঠন এবং শিক্ষক সংগঠনের কব্জায় রয়েছে৷ সেক্ষেত্রে মূল্যায়ন প্রক্রিয়ায় কতটা স্বচ্ছতা অবলম্বন করা হবে সে প্রশ্ণ উঠেছে অভিভাবকদের মনে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top