News Flash

  • Home
  • Uncategorized
  • উদয়পুরে যাত্রীরেল সূচনা নিয়ে সংশয়
Image

উদয়পুরে যাত্রীরেল সূচনা নিয়ে সংশয়

bg-lineনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারি৷৷ আগরতলা থেকে উদয়পুর রেল পরিষেবার সূচনাকে ঘিরে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে৷ দেখা দিয়েছে সংশয়৷ বৃহস্পতিবার মুখ্যসচিব যশপাল সিং জানিয়েছেন, রেলওয়ের তরফে প্রাপ্ত চিঠিতে আগরতলা-উদয়পুর রেল পরিষেবার সূচনা হবে ২৩ জানুয়ারি৷ অথচ বুধবার রেলমন্ত্রী সুরেশ প্রভাকর প্রভু মুখ্যমন্ত্রী মানিক সরকারকে জানিয়েছেন, আগরতলা- উদয়পুর রেল পরিষেবার সূচনা হচ্ছে ২৪ জানুয়ারি৷ স্বাভাবিক ভাবেই এনিয়ে বিভ্রান্তি চরমে পৌঁছেছে৷
এদিন মুখ্যসচিব জানান, পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে ডিআইজি তথা এডিশনাল চিফ সিকিউরিটি কমিশনার বীরেন্দ্র কুমার চিঠি পাঠিয়ে ২৩ জানুয়ারি আগরতলা-উদয়পুর রেল সূচনার অনুষ্ঠান উপলক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন৷ শ্রীকুমারের চিঠি অনুসারে ২৩ জানুয়ারি সকাল ১১টা ৪০ মিনিটে অরুণাচল প্রদেশের পাশিঘাট থেকে ভিডিও কনফারেন্সিংয়ে রিমোটের বোতাম টিপে আগরতলা-উদয়পুর যাত্রী রেলের সূচনা করবেন রেলমন্ত্রী সুরেশ প্রভাকর প্রভু৷ ঐদিন আগরতলা স্টেশনে এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পরিবহনমন্ত্রী, পর্যটনমন্ত্রী এবং স্থানীয় বিধায়ক৷ এদিন মুখ্যসচিব জানিয়েছেন, রেলের তরফে প্রাপ্ত সংবাদে জানা গেছে, আগামী ২২ জানুয়ারি এই অনুষ্ঠান উপলক্ষ্যে রেলওয়ের ১৭ জন আধিকারিক আসছেন৷
স্বাভাবিকভাবেই উদয়পুর পর্যন্ত রেল পরিষেবার সূচনাকে ঘিরে বিভ্রান্তি দেখা দিয়েছে৷ পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, আগরতলা- উদয়পুর যাত্রীরেল পরিষেবা শুরু করা নিয়েও নিশ্চিত নন রেলওয়ে কর্তারা৷ একদিকে রেলমন্ত্রী বুধবার মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন, ২৪ তারিখ সূচনা হবে উদয়পুর পর্যন্ত রেলের৷ আবার পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের একাধিক আধিকারিকও একই কথা বলেছেন৷ আধিকারিকদের বক্তব্য এখন পর্যন্ত যে সূচী মিলেছে তাতে ২৪ জানুয়ারি রেলমন্ত্রী দিল্লি থেকে সকাল ১১টায় ভিডিও কনফারেন্সিংয়ে রিমোটের বোতাম টিপে আগরতলা-উদয়পুর যাত্রী রেল পরিষেবার সূচনা করবেন৷ ফলে, আগরতলা-উদয়পুর যাত্রী রেল পরিষেবার শুরুতেই রাজ্যবাসীকে দ্বিধাধন্দে ফেলে দিয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top