News Flash

  • Home
  • Uncategorized
  • বেঙ্গল গ্লোবাল বাণিজ্য সম্মেলনে অনুপস্থিত জেটলি, রাজনৈতিক মহলে গুঞ্জন
Image

বেঙ্গল গ্লোবাল বাণিজ্য সম্মেলনে অনুপস্থিত জেটলি, রাজনৈতিক মহলে গুঞ্জন

jetleyকলকাতা, ২০ জানুয়ারি (হি.স.): মিলন মেলা প্রাঙ্গনে আয়োজিত বেঙ্গল গ্লোবাল বাণিজ্য সম্মেলনে অনুপস্থিত থাকলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি| জেটলির অনুপস্থিতির কারণে হিসেবে রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্য বলছেন, বর্তমানে কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজনৈতিক সম্পর্ক খুব একটা ভালো নয়, তাই হয়তো বেঙ্গল গ্লোবাল বাণিজ্য সম্মেলনের তৃতীয় অধ্যায়ে অনুপস্থিত থাকলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী|
কেন্দ্রীয় সরকার নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই কেন্দ্র-রাজ্য সম্পর্কের চূড়ান্ত অবনতি হয়| ঘৃতাহুতি দেয় রোজভ্যালি-কাণ্ডে তৃণমূল সাংসদ তাপস পাল ও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি| এর পর থেকেই কেন্দ্র ও রাজ্যের মধ্যে সম্পর্কের অবনতি হতে থাকে| এরই মধ্যে প্রতারণার অভিযোগে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারকে গ্রেফতার করে রাজ্য সরকার| কেন্দ্র-রাজ্য সম্পর্ক এরপরই কার‌্যত তলানিতে ঠেকে যায়| তাই হয়তো বাণিজ্য সম্মেলনে অনুপস্থিত থাকলেন জেটলি| যদিও, মমতার আমন্ত্রণে বিশ্ব বঙ্গ সম্মেলনে আসার কথা ছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির|
মনে বহু আশা জাগিয়েই শুক্রবার থেকে শুরু হল দু’দিনের বেঙ্গল গ্লোবাল বাণিজ্য সম্মেলন| প্রধান অতিথি হিসেবে মঞ্চে হাজির ছিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়| উপস্থিত ছিলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র, প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় সহ কয়েকজন বিদেশি অতিথি| প্রদীপ প্রজ্বলন করে বেঙ্গল গ্লোবাল বাণিজ্য সম্মেলনের অনুষ্ঠানিক উদ্বোধন করেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top