News Flash

  • Home
  • Uncategorized
  • বেআইনি লেনদেনে বিতর্কিত ধর্মপ্রচারক জাকির নায়েককে সমন পাঠাল ইডি
Image

বেআইনি লেনদেনে বিতর্কিত ধর্মপ্রচারক জাকির নায়েককে সমন পাঠাল ইডি

edমুম্বই, ২০ জানুয়ারি (হি.স.) : বেআইনি লেনদেনের তদন্তে বিতর্কিত ধর্মপ্রচারক জাকির নায়েক এবং তাঁর প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) | চলতি মাসের মধ্যেই জাকিরকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে| তাঁর সংস্থার বিরুদ্ধে তদন্ত নেমে ১০টি স্থানে তল্লাশি চালিয়েছে এনআইএ ও মুম্বই পুলিশ| এবার সমন পাঠানো হল| তবে গ্রেফতারি এড়াতে বেশ কিছুদিন ধরেই দেশ ছেড়ে সৌদি আরবে আছেন বিতর্কিত এই ধর্মপ্রচারক|
ইডি সূত্রে জানা গিয়েছে, গত মাসেই জাকির ও তাঁর সংস্থার বিরুদ্ধে বেআইনি কার‌্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ দায়ের করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)| সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই মামলা দায়ের করা হয়েছে| তদন্তে ইতিমধ্যেই ব্যাঙ্কের মাধ্যমে বেশ কিছু সন্দেহজনক লেনদেনের নথি পাওয়া গিয়েছে| সে বিষয়েই জাকিরের বয়ান লিপিবদ্ধ করতে চায় ইডি|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top