News Flash

  • Home
  • Uncategorized
  • ফের লেইক চৌমুহনীতে মৃতদেহ উদ্ধার
Image

ফের লেইক চৌমুহনীতে মৃতদেহ উদ্ধার

suicideনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারী৷৷ ফের শহরের লেইক চৌমহনী বাজারে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে৷ মৃতের নাম প্রদীপ সরকার৷ বাড়ি শহরতলীর শ্রীলঙ্কা বস্তি এলাকায়৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে স্থানীয় জনগণ দেখতে পান এক ব্যক্তির মৃতদেহ পড়ে রয়েছে৷ সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় পুলিশে৷ ঘটনাস্থলে গিয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দিয়েছে৷ পরে তথ্য অনুসন্ধান করে পুলিশ জানতে পারে ঐ ব্যক্তির নাম ধাম৷ খবর দেওয়া হয় বাড়ির লোকজনকে৷ প্রাথমিক ভাবে পুলিশের অনুমান অতিরিক্ত মদ্য পানে প্রদীপের জীবনদীপ নিভে গিয়েছে৷ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে৷ ময়না তদন্তের পর মরদেহ নিকটাত্মীয়দের হাতে দেয়া হয়৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top