News Flash

  • Home
  • Uncategorized
  • কানপুর ট্রেন দুর্ঘটনায় আইএস-এর হাত, রেল লাইনে রাখা ছিল পেসার কুকার বোমা
Image

কানপুর ট্রেন দুর্ঘটনায় আইএস-এর হাত, রেল লাইনে রাখা ছিল পেসার কুকার বোমা

bomb-blastলখনউ, ২০ জানুয়ারি (হি.স.) : প্রেসার কুকার বোমা ফাঁটিয়ে কানপুরে ট্রেন দুর্ঘটনা ঘটানো হয়েছিল| জানাল উত্তরপ্রদেশ পুলিশের সন্ত্রাস দমন শাখা| নভেম্বরের ওই ট্রেন দুর্ঘটনায় আগেই সামনে এসেছে আইএস যোগের তত্ত্ব| এই দুর্ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মঙ্গলবার তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ| গ্রেফতার হওয়া তিন সন্দেহভাজনকে জেরা করে পুলিশ জানতে পেরেছে ট্রেনের ট্র‌্যাকে একটি ১০ লিটারের প্রেসার কুকারের মধ্যে বিস্ফোরক ভরে রাখা হয়েছিল | ইন্দোরপাটনা এক্সপ্রেস সেখানে পৌঁছতেই বিস্ফোরণ ঘটে| লাইনচু্যত হয়ে যায় ট্রেনটি| মৃতু্য হয় ১৫০ জন যাত্রীর| গত বছর ২০ নভেম্বরের ওই দুর্ঘটনার কারণ নিয়ে প্রথম থেকেই ধন্দ ছিল| রেল লাইনে ত্রুটির কারণেই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে জানিয়েছিলেন তদন্তকারীরা| কিন্তু মঙ্গলবার বিহারের চম্পারণ থেকে আইএসআই চর সন্দেহে মোতিলাল পাসোয়ান, উমা শঙ্কর প্যাটেল এবং মুকেশ যাদব নামের তিনজনকে গ্রেফতারের পরই ধারণা পাল্টে যায় আধিকারিকদের|
বলা হয়েছে, রেল লাইনে বোমা রাখার কথা স্বীকার করেছে অভিযুক্ত মোতিলাল পাসোয়ান| পাকিস্তানি গুপ্তচর সংস্থার মদতে ভারতীয় রেলকে নিশানা করে নাশকতা চালানোর ছক ছিল বলে জেরায় স্বীকার করে তারা| গত ২৮ ডিসেম্বর, কানপুর দেহাতে আরও একটি দুর্ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছে মোতিলাল পাসোয়ান| সাতজনের দলের চাঁই ছিল নেপালের বাসিন্দা ব্রিজকিশোর গিরি| নেপাল পুলিশ ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছে| সেখানকার একটি হাসপাতালে ভর্তি সে| নাশকতা চালাতে নাকি ২৫ লক্ষ টাকা জুগিয়েছিল শামসুল হোডা নামের দিল্লির এক বাসিন্দা| আইএসআইয়ের সঙ্গে ওঠবোস তার| এর আগে, নেপাল সীমান্তের কাছে চম্পারণের রেল লাইনেও নাকি হামলা চালানোর ছক ছিল তাদের| কিন্তু দলের দুই সদস্য বোমা ফাটাতে ব্যর্থ হওয়ায় শামসূরের নির্দেশে তাদের খুন করা হয়| মোতিলালের বয়ানের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সন্ত্রাস দমন শাখার আধিকারিকরা| দুর্ঘটনাস্থলেও নতুন করে ফরেনসিক পরীক্ষা হবে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top