News Flash

  • Home
  • Uncategorized
  • ওবামা জমানার বিশ্বস্ত অফিসারদের ওপরই ভরসা রাখছেন ট্র্রাম্প
Image

ওবামা জমানার বিশ্বস্ত অফিসারদের ওপরই ভরসা রাখছেন ট্র্রাম্প

Donald Trumpওয়াশিংটন, ২০ জানুয়ারি (হি.স.) : মুখে ছাঁটাইয়ের কথা বললেও ওবামা জমানার বিশ্বস্ত অফিসারদের ওপরই ভরসা রাখতে চাইছেন নয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | বারাক ওবামা জমানার ৫০জনেরও বেশি বরিষ্ঠ আধিকারিককে কাজ চালিয়ে দেওয়ার নির্দেশ দিলেন ট্রাম্প |
আগে টিম ট্রাম্প জানিয়েছিল, ওবামার আমলে রাজনৈতিকভাবে যতজনকে সরকারি পদ দেওয়া হয়, তাঁদের সকলকে নয়া প্রেসিডেন্টের আমলে সরে যেতে হবে| রাষ্ট্রদূতরাও বাদ পড়বেন না| সেই হিসেবে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড ভার্মারও আজই পদত্যাগ করার কথা|
প্রেসিডেন্টের অফিস জানিয়েছে, উপ প্রতিরক্ষা সচিব, রবার্ট ওয়ার্ক, ডিইএ প্রশাসক চাক রোসেনবার্গ , ন্যাশনাল কাউন্টার-টেররিজম সেন্টারের ডিরেক্টর নিক রাসমুসেন ও রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি টম শ্যানন| এছাড়াও আইএসআইএস দমনে আন্তর্জাতিক জোটে মার্কিন দূত, ট্রেজারি বিভাগের আন্ডার সেক্রেটারি ফর টেররিজম অ্যান্ড ফিনান্সিয়াল ইনটেলিজেন্সকেও বহাল রাখা হয়েছে| থেকে যাচ্ছেন আরও কয়েকজন গুরুত্বপূর্ণ আধিকারিক|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top