News Flash

  • Home
  • Uncategorized
  • রোজভ্যালির তদন্তে এবার ত্রিপুরাতেও সিবিআই
Image

রোজভ্যালির তদন্তে এবার ত্রিপুরাতেও সিবিআই

CBIআগরতলা, ১৯ জানুয়ারী (হি:স) : ত্রিপুরাতেই রোজভ্যালি চিট ফান্ডের শেকড় লুকিয়ে আছে বুঝতে পেরে সিবিআই এবার এই রাজ্যের দিকে নজর দিয়েছে। পশ্চিমবঙ্গে সাম্প্রতিক ধরপাকড়ের পর এই প্রথম সিবিআই এর একটি দল রাজ্যে এসেছে।ইতিমধ্যে বেশ কয়েক জনকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।
রাজ্যে অবস্থানরত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, “সিবিআই এর ৩ জন আধিকারিক রাজ্যে এসেছিলেন। যদিও তারা ৪ দিন থেকে কলকাতায় ফিরে গেছেন। রোজভ্যালি প্রধান গৌতম কুণ্ডু ধাপড়ার পরেও সিবিআই একবার রাজ্যে এসেছিল। তখন যে নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছিল তার উপর ভিত্তিকরে নতুন ক্রে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে”।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক আরও বলেন, “সিবিআই এর টিমটি বেশ কয়েক জনের সঙ্গে কথা বলেছেন। আর এর ভিত্তিতে বেশ কয়েক জনকে কারণ দর্শানোর নোটিশও দিয়েছেন। মোটা অংকের আমানত জমাকারী বেশ কয়েকজন চিকিৎসক, ব্যবসায়ী এবং আমলার নাম রয়েছে এই তালিকায়। তারা কিসের উপর ভিত্তি ক্রে এত টাকা জমা রাখলেন বা কদের দ্বারা প্রভাবিত হয়ে তারা অর্থ জমা রাখলেন তার জবাব দিতে বলা হয়েছে”।
“আবার মোটা অঙ্কের ঋণ গ্রহীতাদের মধ্যেও কয়েক জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের এই আধিকারিকের মতে সিবিআইএর দৃষ্টি থেকে বাদ যাচ্ছে না সংবাদ মাধ্যমে কয়েক জন প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব, আইনজীবী, পুলিশ আধিকারিক এবং সর্বোপরি রাজনৈতিক ব্যক্তিত্বরাও। যদিও ধরপাকড় এখনো শুরু হয় নি”, বলে তিনি উল্লেখ করেন।
কারণ দর্শানোর নোটিশ প্রাপকরা সন্তোষ জনক জবাব না দিতে পারলেই প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top