News Flash

  • Home
  • Uncategorized
  • পিপলস চয়েস অ্যাওয়ার্ড পেলেন প্রিয়াঙ্কা চোপড়া
Image

পিপলস চয়েস অ্যাওয়ার্ড পেলেন প্রিয়াঙ্কা চোপড়া

priyanka chopraলস এঞ্জেলেস, ১৯ জানুয়ারি (হি.স.) : আরও একটা আন্তর্জাতিক শিরোপা পেলেন প্রিয়াঙ্কা চোপড়া | কোয়ান্টিকো সিরিয়ালে অভিনয়ের জন্য পিপলস চয়েস অ্যাওয়ার্ড পেলেন প্রিয়াঙ্কা চোপড়া| এবার প্রিয় ড্রামাটিক টিভি অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি|
ৱুধবার রাতে ৪৩তম পিপলস চয়েস অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আসর বসেছিল লস এঞ্জেলেসের মাইক্রোসফট থিয়েটারে| পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা জানান, এটা একটা অবিশ্বাস্য সফর| আমার সঙ্গে যেসব অভিনেত্রীরা এই বিভাগে মনোনীত হয়েছিলেন, তাঁদের দেখেই সিরিয়ালে অভিনয় শুরু করি | তাঁদের জন্যই এই পুরস্কারটা পাচ্ছি| প্রিয়াঙ্কার সঙ্গেই এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন ভায়োলা ডেভিস, তারাজি পি হেনসন| দর্শকাসনে বসে তখন হাততালি দিচ্ছিলেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া| কোয়ান্টিকো সিরিয়ালে এফবিআই এজেন্ট অ্যালেক্স পারিশের চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top