News Flash

  • Home
  • Uncategorized
  • পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, অনুমান পুলিশের
Image

পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, অনুমান পুলিশের

murderপুণে, ১৯ জানুয়ারি (হি.স.) : স্ত্রীকে হত্যা করে আত্মঘাতী হলেন স্বামী| পুণের হাদাপসার এলাকার ঘটনা| ৱুধবার রাতে মৃত মহিলার ভাইরা এসে দরজায় ধাক্কা দেওয়ার পর কোনও সাড়া না পাওয়ায় পুলিশের সাহায্য নিয়ে দরজা ভাঙা হলে ঘরের ভেতর থেকে দম্পতির মৃতদেহ উদ্ধার করে পুলিশ| মৃতদের নাম রাকেশ গাঙ্গুরদে ও তাঁর স্ত্রী সোনালী|
বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, দরজা ভাঙার পর রাকেশ গাঙ্গুরদে-কে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থা পাওয়া যায়| আর তাঁর স্ত্রী সোনালী বিছানায় পড়ে রয়েছেন| ঘর থেকে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে| নোটে রাকেশ লিখেছেন, ‘চার বছর হল আমাদের বিয়ে হয়েছে| কিন্তু কোনও সন্তান নেই| আমার স্ত্রী বৈবাহিক জীবনের নানা গোপন কথা সোশ্যাল মিডিয়ায় তাঁর বন্ধুদের সঙ্গে শেয়ার করত| যা আমার পছন্দ হয়নি| সেকারণেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি|’ মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে| এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top