News Flash

  • Home
  • Uncategorized
  • টানা ৪০ ম্যাচে জয়ের পর এবার ঘরের মাঠেও হেরে গেল রিয়াল মাদ্রিদ
Image

টানা ৪০ ম্যাচে জয়ের পর এবার ঘরের মাঠেও হেরে গেল রিয়াল মাদ্রিদ

football-fiesta-salisburyমাদ্রিদ, ১৯ জানুয়ারি (হি.স.) : এবার ঘরের মাঠে হেরে গেল রিয়াল মাদ্রিদ| ৱুধবার রাতে স্প্যানিশ ঘরোয়া লিগ কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে ঘরের মাঠে সেল্টা ভিগোর বিপক্ষে ২-১ গোলে হেরে গেছে রোনাল্ডো-বেনজেমারা| ফলে টানা ৪০ ম্যাচে অপরাজিত থাকার পর টানা দুই ম্যাচেই হারের মুখে পড়তে হয়েছে জিনেদিন জিদানের শিষ্যদের| আগামী ২৫ জানুয়ারি কোয়ার্টারের দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে| সেমিফাইনালে যেতে হলে পরের লেগে বড় ব্যবধানে জিততে হবে রোনাল্ডোদের|
বিশষজ্ঞদের মতে টানা ৪০ ম্যাচ অপরাজিত থাকার পর যেন ক্লান্ত হয়ে পড়েছে গ্যালাকটিকো ফুটবলাররা| তাই খুঁজে পাওয়া যায়নি দলের তারকাদের| ফলে প্রথমার্ধে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুদল| ম্যাচের দ্বিতীয়ার্ধেও ঘুরে দাঁড়াতে পারেনি রিয়াল| উল্টো আক্রমণাত্মক খেলতে থাকে সফরকারী সেল্টা| এরই সুবাদে ম্যাচের ৬৪ মিনিটে এগিয়ে যায় সেল্টা| লাগো আসপাসের গোলে লিড নেয় দল| তবে পাঁচ মিনিট পরেই ব্রাজিলিয়ান তারকা মার্সেলোর দারুণ এক গোলে সমতায় ফেরে রিয়াল| কিন্তু এক মিনিট পরেই রিয়ালের উত্সব থামিয়ে দেয় প্রতিপক্ষের ফুটবলার জনি ক্যাস্ত্রো| তার গোলেই শেষ পর‌্যন্ত হার মানতে হয় রিয়ালকে|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top