News Flash

  • Home
  • Uncategorized
  • জাল্লিকাট্টু নিয়ে তপ্ত তামিলনাড়ু, সওয়াল করলেন শ্রী শ্রী রবিশঙ্কর
Image

জাল্লিকাট্টু নিয়ে তপ্ত তামিলনাড়ু, সওয়াল করলেন শ্রী শ্রী রবিশঙ্কর

ravi sankarচেন্নাই, ১৯ জানুয়ারি (হি.স.): তামিল জাতির প্রাচীণ পরম্পরাগত খেলা ‘জাল্লিকাট্টু’ নিয়ে রীতিমতো তপ্ত তামিলনাড়ু| বৃহস্পতিবার চেন্নাইয়ের রাস্তায় বিক্ষোভে সামিল হন বহু মানুষ| অংশ নেন লক্ষাধিক ছাত্র-ছাত্রীও| অনির্দিষ্টকালের জন্য স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন বন্ধ| প্রত্যেকের মুখে একটাই কথা, ‘বন্ধ করা যাবে না জাল্লিকাট্টু’| জাল্লিকাট্টুর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে সরব হয়েছেন তামিল অভিনেতা-অভিনেত্রীও| কিছুদিন আগেই জাল্লিকাট্টুর হয়ে সওয়াল করেছিলেন সুপারস্টার রজনীকান্ত| তাঁর দাবি ছিল, ‘যে কোনও আইন আনুন, কিন্তু তামিল সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হলে জাল্লিকাট্টু আয়োজন করতেই হবে| তামিল সংস্কৃতির জন্য এটি গুরুত্বপূর্ণ|’ শুধু অভিনেতা-অভিনেত্রীই নন, জাল্লিকাট্টুর হয়ে সওয়াল করেছেন আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্কর| তিনি বলেছেন, ‘দীপাবলি, হোলির থেকেও বড় উত্সব হল পোঙ্গল| জাল্লিকাট্টু হল পোঙ্গলের অবিচেছদ্য অংশ|’

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top