News Flash

  • Home
  • Uncategorized
  • আমেরিকা যতদিন মেধার কদর করবে, ততদিন দেশের প্রগতি বন্ধ হবে না : বারাক ওবামা
Image

আমেরিকা যতদিন মেধার কদর করবে, ততদিন দেশের প্রগতি বন্ধ হবে না : বারাক ওবামা

OBAMAওয়াশিংটন, ১৯ জানুয়ারি (হি.স.) : আমেরিকায় যতদিন মেধার কদর করবে ততদিন দেশের প্রগতি কেউ বন্ধ করতে পারবে না| প্রেসিডেন্ট হিসেবে তাঁর শেষ সাংবাদিক সম্মেলনে এমনই মন্তব্য করলেন বারাক ওবামা| তিনি আরও বলেন, এদেশে সবাইকেই সমান অধিকার দেওয়া হয়| তা তিনি যে ধর্মের-বর্ণের মানুষই হোন না কেন| এমনও হতে পারে অদূর ভবিষ্যতে আমেরিকার প্রেসিডেন্ট পদে দেখা যেতে পারে ধর্মবিশ্বাসে কোনও হিন্দু বা ইহুদিকে | অথবা কোনও ল্যাতিন আমেরিকার মানুষও প্রেসিডেন্ট হতে পারেন|
মার্কিন যুক্তরাষ্ট্রের কালো মানুষ হিসেবে প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন বারাক ওবামা| প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার চলাকালীন তাঁর কালো চামড়া ও মুসলিম যোগ নিয়ে প্রশ্ন উঠেছিল| এদিন সাংবাদিক সম্মেলনে তাঁকে প্রশ্ন করা হয়, তিনিই দেশের প্রথম কালো প্রেসিডেন্ট| এরকমই কিছু কি আশা করেন? তখনই ওবাবাম ওই কথা বলেন| আগামিকালই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প| তার আগে শেষবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বারাক ওবামা | প্রশ্ন করা হয় অবসর নিয়ে কী করবেন? ওবামা বলেন, এবার অনেকটাই সময় পাওয়া যাবে| লেখালেখিতে মন দেব| আমার মেয়েদের সঙ্গে অনেকটা সময় কাটাব| পাবলিক লাইফ থেকে সরে যাচ্ছি না| তবে রাজনীতি আর নয়|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top