News Flash

  • Home
  • Uncategorized
  • মুঙ্গিয়াকামীর জঙ্গল থেকে উধাও ৩০টি গরু
Image

মুঙ্গিয়াকামীর জঙ্গল থেকে উধাও ৩০টি গরু

thief-copyনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৭ জানুয়ারী৷৷ মুঙ্গিয়াকামী থানাধীন বড়লুঙ্গা, জুমবাড়ী, স্ত্রীরামখড়া এলাকার জঙ্গল থেকে উদাত্ত বেশ কয়েক জন কৃষকের ৩০টি গরু৷  লক্ষ লক্ষ টাকার ক্ষতিতে দিশেহারা ঐ এলাকার কৃষকরা৷ এব্যাপারে মুঙ্গিয়াকামী থানা ও তেলিয়ামুড়া থানায় অভিযোগ করা হলেও উদ্ধার হয়নি গরুগুলি৷ জানা যায় তেলিয়ামুড়া থানাধীন কৃষ্ণপুর গ্রাম ওডিএম কলোনী এলাকার কৃষকরা দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে জুমবাড়ী সহ মুঙ্গিয়াকামী বড়লুঙ্গায় জঙ্গলে গরু পালন করত এবং কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করত৷ গত ১৫/২০ দিন ধরে ঐ কৃষকদের প্রায় ৩০টির মত উদাও হয়ে গেছে জঙ্গল থেকে৷ জঙ্গলে অনেক খোঁজাখঁুজির পর গভীর জঙ্গলে ৩টি গরুকে একটি গাছের মধ্যে পাওয়া গেছে৷ অপরদিকে ঐ জঙ্গলে বেশকিছু গরু বাধার দড়ি ও পাওয়া গেছে যা দিয়ে গরু গুলিকে ফাদে ফেলে পাচার করা হয়েছে বলেও কৃষকদের অভিযোগ৷ তারা আরো অভিযোগ করে বলে ঐ সকল এলাকায় প্রতিনিয়ত গরু বহন করার গাড়ি অবস্থান করে হয়তবা ঐ সকল গাড়ি দিয়েই গরু পাচার কারীরা গরুগুলি অন্যত্র সরিয়ে নিয়েছে পাচার এর উদ্দেশ্যে৷ তবে পুলিশে এ ব্যাপারে  জানালেও এখন পর্যন্ত কোন ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি বলে তারা জানায়৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top