News Flash

  • Home
  • Uncategorized
  • শিনা বোরা হত্যাকাণ্ডে অভিযুক্ত পিটার ও ইন্দ্রাণীর বিরুদ্ধে চার্জ গঠন

শিনা বোরা হত্যাকাণ্ডে অভিযুক্ত পিটার ও ইন্দ্রাণীর বিরুদ্ধে চার্জ গঠন

sheena-bora-murder-caseনয়াদিল্লি, ১৭ জানুয়ারি (হি.স.) : শিনা বোরা হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত পিটার ও ইন্দ্রাণী মুখার্জির বিরুদ্ধে হত্যা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের চার্জ গঠন করল দিল্লির বিশেষ সিবিআই আদালত| মঙ্গলবার শুনানি চলাকালীন পিটার মুখার্জি, ইন্দ্রাণী মুখার্জি ও তাঁর প্রাক্তন স্বামী সঞ্জীব খান্নার জবানবন্দি আদালত বয়ান করে| অভিযোগ, ২০১২ সালের ২৪ এপ্রিল ২৪ বছরের শিনাকে গলা টিপে হত্যা করেন ইন্দ্রাণী মুখার্জি, সঞ্জীব খান্না ও ড্রাইভার শ্যাম রাই|
তবে শিনা হত্যাকাণ্ডের তদন্তে জানা গিয়েছে, মুম্বইয়ের কুখ্যাত সুপারি কিলার বিজয় পালান্দে অন্য একটি খুনের ঘটনায় গ্রেফতার না হলে তাকে দিয়েই নিজের মেয়ে শিনাকে খুন করাতে চেয়েছিল মূল অভিযুক্ত ইন্দ্রাণী মুখার্জি| সেই পরিকল্পনামতো ২০১২ সালের এপ্রিলে বিজয়ের সঙ্গে যোগাযোগ করার কথা ভাবছিল নাইনএক্স মিডিয়ার কর্ণধার তথা মিডিয়া ব্যারন পিটার মুখার্জির স্ত্রী ইন্দ্রাণী মুখার্জি| কিন্তু ঠিক সেই সময়েই খবরের কাগজে বিজয়ের গ্রেফতারির কথা জানতে পারে| কাক্কড় নামে এক ব্যক্তিকে কুপিয়ে খুনের পর বিজয় তাঁর দেহের টুকরো চিপলান এলাকায় ফেলে এসেছিল| পরে পুলিশ তা উদ্ধার করে বিভিন্ন সূত্র ধরে খুনিকে গ্রেফতার করে তা জানতে পারে ইন্দ্রাণী| ওই খবর পড়ে ও বিজয়ের ভুল জেনে শিনাকে হত্যা করার সিদ্ধান্ত নিজেই নিয়েছিল| কাক্কড়ের দেহের মতো পুলিশ যাতে শিনার দেহের হদিশ না পায় সেটা ভেবে দেহ পুড়িয়ে মাটিতে পুঁতে দেওয়ার প্ল্যান বানায় খোদ ইন্দ্রাণী মুখার্জি| সেইমতোই প্রাক্তন স্বামী সঞ্জীব খান্না ও চালক শ্যাম রাইয়ের সাহায্যে মুম্বই থেকে অনতিদূরে রায়গড়ের নির্জন জঙ্গলে শিনার দেহ পুড়িয়ে মাটি চাপা দিয়ে দেয় ইন্দ্রাণী| ২০১৫ সালের আগস্টে অন্য একটি ঘটনায় ধৃত শ্যাম পুলিশি জেরার মুখে শিনা হত্যার কথা ফাঁস করলে গোটা ঘটনাটি প্রকাশ্যে আসে| এরপর একে একে গ্রেফতার হন ইন্দ্রাণী, তাঁর দ্বিতীয় স্বামী সঞ্জীব খান্না ও বর্তমান স্বামী পিটার মুখার্জিও|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top