News Flash

  • Home
  • Uncategorized
  • রাইসিনা ডায়লগ সম্মেলনে চিন ও পাকিস্তান উভয় দেশকেই বার্তা দিলেন প্রধানমন্ত্রী

রাইসিনা ডায়লগ সম্মেলনে চিন ও পাকিস্তান উভয় দেশকেই বার্তা দিলেন প্রধানমন্ত্রী

Raisina Dailugeনয়াদিল্লি, ১৭ জানুয়ারি (হি.স.) : দ্বিতীয় রাইসিনা ডায়লগ সম্মেলনে চিন ও পাকিস্তান উভয় দেশকেই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| মঙ্গলবার নয়াদিল্লির এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পাকিস্তানের উদ্দেশ্যে নাম না করে চিনের উদ্দেশ্যে বলেন, গোটা এশিয়া জুড়েই একাধিক রাষ্ট্রের শক্তিবৃদ্ধি হচ্ছে| কোনও দেশই আর এশিয়ার সবচেয়ে শক্তিধর হিসাবে একক আধিপত্য দেখাতে পারছে না| তবে তার জন্য ভারতের কোনও অসুবিধা হচ্ছে না| পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, একাধিক কারণে নানা স্তরে গোটা বিশ্ব গভীর বদলের মধ্যে এগচ্ছে| আমরা যেসব চ্যালেঞ্জের মুখে পড়ছি, সেগুলির বিস্তারে বড় ভূমিকা রয়েছে রাষ্ট্র-বিরোধী শক্তিগুলির|
এই সম্মলনে উপস্থিত ২৫০টিরও বেশি দেশের প্রতিনিধিদের সামনে পাকিস্তানের উদ্দেশ্যে তাঁর বার্তা ভারত একা শান্তির পথে হাঁটতে পারবে না| পাকিস্তানকেও ৱুঝতে হবে সমস্যার সমাধান করতে হলে শান্তিই একমাত্র রাস্তা| তারা যদি মনে করে নিজেদের মাটিতে সন্ত্রাসবাদীদের আশ্রয় দিয়ে ভারতকে ভয় দেখানো যাবে, তাহলে তারা ভুল ভাবছে| সন্ত্রাসের পথ ছাড়লে পাকিস্তানের সঙ্গে আলোচনা করা যেতেই পারে| পারস্পরিক আলোচনাই যে সমাধানের একমাত্র পথ সেটা আরও একবার মনে করিয়ে দিয়ে মোদী বলেন, আমাদের দেশ শান্তি এবং উন্নয়নের পথে চলে| সেখানে সন্ত্রাসের কোনও স্থান নেই |
এদিন অনুষ্ঠানের সূচনা করে ২০১৪ সালে বিজেপিকে বিপুল ভোটে জয়ী করে ক্ষমতায় এনে ভারতের জনগণ নয়া জমানা নিয়ে এসেছেন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী| বলেন, পরিবর্তনের পক্ষে রায় দিয়ে আমার সরকারকে ক্ষমতায় নিয়ে এসেছেন, এক সুরে কথা বলেছেন আমার সহ ভারতবাসীরা| সেখানে তিনি বিশ্ববাসীর উদ্দেশ্যে বলেন, ভারতের যেমন গোটা বিশ্বকে দরকার, তেমনই গোটা দুনিয়ার স্বার্থেই ভারতের উত্থান হওয়া প্রয়োজন| তিনি বলেন, আমাদের দেশ বদলের চাহিদার সঙ্গে অবিচ্ছেদ্য যোগ রয়েছে বাকি বিশ্বের|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top