News Flash

  • Home
  • Uncategorized
  • মাদ্রাসাগুলোতেও এবার মিড ডে মিল চালুর সিদ্ধান্ত কেন্দ্রের
Image

মাদ্রাসাগুলোতেও এবার মিড ডে মিল চালুর সিদ্ধান্ত কেন্দ্রের

mid-day-mealনয়াদিল্লি, ১৭ জানুয়ারি (হি.স.) : এবার মাদ্রাসাগুলোতেও মিড ডে মিল চালু করার সিদ্ধান্ত নিল কেন্দ্র| মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি একথা জানিয়ে বলেন, যে সমস্ত মাদ্রাসায় মেনস্ট্রিম পড়াশোনা হয়, সেখানেই এই প্রকল্প চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে| গতবছরের শেষে এই প্রস্তাব গৃহীত হয়েছিল| মাদ্রাসাগুলোর মধ্যে যেখানে বিজ্ঞান, অঙ্ক, সাহিত্য পড়ানো হয় সেই শিক্ষা প্রতিষ্ঠানে এই প্রকল্প চালু করা হবে| তাই অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতোই সেখানেও মিড ডে মিল চালুর ভাবনা ছিল কেন্দ্রের| এই সিদ্ধান্তের কথা জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জানান, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে তিনি এ ব্যাপারে আলোচনা করেছেন| তাঁদের থেকে পরামর্শও চেয়েছেন| এছাড়া এই মাদ্রাসাগুলোতে অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ারও ভাবনা আছে কেন্দ্রের|
সংখ্যালঘু কমিশনের সম্মেলন শেষেই একথা ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী| তিনি আরও জানান, মাদ্রাসা মানেই তা ভারতের বাইরে এমনটা ভাবার কোনও কারণ নেই| বহু মাদ্রাসাতেই ভাল পঠনপাঠন হচ্ছে| সেই সব মাদ্রাসার পাশে দাঁড়ানো উচিত| আর তাই ওই ধরনের মাদ্রাসাগুলোতেই মিড ডে মিল চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top