News Flash

  • Home
  • Uncategorized
  • বহুতলের অগ্নিকান্ডে একাই ২০ জনকে বাঁচালেন তেলেঙ্গানার কনস্টেবল ভীম রাও
Image

বহুতলের অগ্নিকান্ডে একাই ২০ জনকে বাঁচালেন তেলেঙ্গানার কনস্টেবল ভীম রাও

fire2হায়দরাবাদ, ১৭ জানুয়ারি (হি.স.) : বহুতলে অগ্নিকান্ডে পুড়ে যাওয়ার হাত থেকে একাই ২০ জনকে বাঁচালেন তেলেঙ্গানার জনৈক পুলিশ কনস্টেবল| মঙ্গলবাররাজ্যের মাসাব ট্যাঙ্ক এলাকায় একটি বিল্ডিংয়ে আগুন ধরে যায়| হুমায়ুন নগর থানার কনস্টেবল ভীম রাও একাই ছয় তালা ওই বাড়ি থেকে শিশু, বৃদ্ধ মহিলা সহ প্রায় ২০জনকে নিরাপদে বেরিয়ে আসতে সাহয্যে করেন | ভীম রাওয়ের সাহসিকতাতেই কারুর কোনও আঘাত লাগেনি বলে জানিয়েছেন হুমায়ুন নগর থানার এসএইচও |
জানা গেছে, এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ আগুন লাগে ওই বহুতলটিতে| ভীম রাও তখন ওই বিল্ডিংয়ের কাছেই একটি রাস্তায় মোতায়েন ছিলেন| লোকজনের চিত্কারে ছুটে যান তিনি | ছয় তালার ওই বাড়ি তখন ধোঁয়ার কুণ্ডলীতে ঢেকে গিয়েছে | প্রথম তল থেকে দাউ দাউ বেরিয়ে আসছে আগুনের শিখা| সেই অবস্থাতেই ভীম রাও বাড়িটিতে আটক মহিলা, শিশু ও বৃ্দ্ধ সহ প্রায় ২০ জনকে নিরাপদে বেরিয়ে আসতে সাহায্য করেন| তবে বাড়িতে থাকা ঘরবাড়ির সরঞ্জাম পুড়ে গিয়েছে| আধঘন্টার মধ্যেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়|
এক বৃদ্ধ জানিয়েছে, শুধু আটকদের বের করেই আনা নয়, বিস্ফোরণ যাতে না ঘটে সেজন্য ভীম রাও রান্নার গ্যাসের সিলিন্ডারও বাইরে নিয়ে আসেন|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top