News Flash

  • Home
  • Uncategorized
  • ফের কোচিং জীবনে ফিরছেন মারাদোনা

ফের কোচিং জীবনে ফিরছেন মারাদোনা

maradonaনয়াদিল্লি, ১৭ জানুয়ারি (হি.স.) : ফের কোচিং করতে চান আর্জেন্টাইন ফুটবলের জাদুকর দিয়েগো মারাদোনা | সব কিছু ঠিক থাকলে ইতালিয়ান জায়ান্ট নাপোলির কোচ হতে পারেন এই ফুটবল কিংবদন্তি | মারাদোনার এজেন্ট সেফানো সেসি জানান, কোচিং-এর বিষয়ে নাপোলির প্রেসিডেন্ট অ্যাওরেলিও ডি লরেন্টিসের সঙ্গে কথা হয়েছে মারাদোনার | দেখা করেছেন আর্জেন্টাইন ফুটবলের জীবন্ত কিংবদন্তি| দুই পক্ষের মধ্যে কোচিংয়ের ব্যাপারে আলোচনা শেষ পর‌্যায়ে|
এ ব্যাপারে মারাদোনা জানান, এটা প্রথম পদক্ষেপ| নাপোলির কোচ হতে আমি প্রস্তুত| তবে, ইতালিতে কিছু সমস্যা হচ্ছে| একটি মামলায় জড়িয়েছি| আগামী ফেব্রুয়ারিতে এর নিষ্পত্তি হবে| এরপর এখানে আর কোনো সমস্যা থাকছে না| কিন্তু, সবকিছু ছাপিয়ে ইতালিতে থেকে আমি নাপোলির সঙ্গে কাজ করতে চাই| ভবিষ্যতে নাপোলির সঙ্গে কাজ করার ইচ্ছা রয়েছে আমার| এমন একটা ক্লাবের কোচ হতে চাই, যারা প্রতিপক্ষের সঙ্গে সমানে টক্কর দিয়ে যাবে| জুভেন্টাস, ইন্টার মিলান আর রোমার মতো জায়ান্টদের বিপক্ষে লড়বে আমার নাপোলি|
নাপোলিতে ১৯৮৪ থেকে ১৯৯১ সাল পর‌্যন্ত দীর্ঘ সাত বছর খেলেছেন মারাদোনার | ক্লাবটির হয়ে ২৫৯ ম্যাচ খেলে গোল করেছেন ১১৫টি| ৫৬ বছর বয়সী এই জাদুকর ক্লাবটিতে খেলে তিনবার সিরি আ শিরোপা, উয়েফা কাপ, কোপা ইতালিয়া আর সুপারকোপা ইতালিয়ার শিরোপা জিতেছেন|
এর আগে আর্জেন্টিনা জাতীয় দল, দেশটির দ্বিতীয় সারির একটি ক্লাব, প্রিমিয়ার বিভাগে খেলা রেসিং ক্লাব এবং দুবাইয়ের আল ওয়াসলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন মারাদোনা | কিন্তু এই ফুটবল জাদুকর একেবারেই সফল হতে পারেননি কোচিং ক্যারিয়ারে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top