News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিদলীয় ফোরাম নিয়ে বিজন ধরের বক্তব্যের তীব্র সমালোচনা আইএনপিটির
Image

ত্রিদলীয় ফোরাম নিয়ে বিজন ধরের বক্তব্যের তীব্র সমালোচনা আইএনপিটির

INPTনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারি৷৷ রাজ্যে উপজাতিদের উন্নয়নের উদ্দেশ্যে ইন্ডিজিনিয়াস ফোরাম গঠিত হয়েছে৷ কিন্তু এই জোটকে অশুভ জোট বলে সিপিএম রাজ্য সম্পাদক উস্কানি দিচ্ছেন বলে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে বিষোদগার জাহির করেন আইএনপিটির সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা৷ তাঁর দাবি, সিপিএম দ্বিচারিতার ভূমিকা নিয়েছে৷ যেহেতু তারা নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতার ইস্যুকে সমর্থন করছে তাহলে তারা বনধকেও সমর্থন করুক৷
এদিন, জগদীশবাবু দাবি করেন উপজাতিরা এরাজ্যে নানাদিক দিয়ে বঞ্চিত৷ তাই উপজাতিদের বঞ্চনার বিরুদ্ধে ইন্ডিজিনিয়াস ফোরাম গঠিত হয়েছে৷ নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহার হোক এই দাবিতে এডিসি বনধের ডাক দেওয়া হয়েছে৷ কিন্তু এই ফোরামকে নিয়ে সিপিএম তাদের বদ উদ্দেশ্য উস্কানি দিতে শুরু করেছে৷ তাঁর বক্তব্য, শান্তি সম্প্রীতি এবং উন্নয়নের উদ্দেশ্যেই ফোরাম গঠিত হয়েছে৷ কিন্তু সিপিএম রাজ্য সম্পাদক এই ফোরামকে নিয়ে রাজ্যবাসীর মনে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছেন৷ সে জন্যই এই জোটকে অশুভ জোট বলে উপজাতি অংশের মানুষকে উস্কানি দিচ্ছে সিপিএম৷
তিনি জোর গলায় বলেন, উন্নয়নের জন্য একতা হলে আপত্তি কোথায়৷ কিন্তু শাসক দল চাইছে না উপজাতি অংশের মানুষের কাছে উন্নয়ন পৌঁছাক৷ তিনি জানান, আগামী ২১ ফেব্রুয়ারি নাগরিকত্ব বিল প্রত্যাহারের দাবিতে দিল্লিতে গণবস্থান পালন করবে আইএনপিটি৷ তাতে সংগঠনের বিভিন্ন শাখা সংগঠন সহ মোট ২০০ জন প্রতিনিধি অংশ নেবেন৷ এদিন দলের কার্যকরী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে৷ তাতে ফোরামে যোগ দেওয়ার বিষয়ে প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top