News Flash

  • Home
  • Uncategorized
  • চিকিৎসক নিগ্রহ, চাপের মুখে গ্রেপ্তার দুই অভিযুক্ত
Image

চিকিৎসক নিগ্রহ, চাপের মুখে গ্রেপ্তার দুই অভিযুক্ত

handcuffনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারি৷৷ ধলাই জেলার গন্ডাছড়া মহকুমা হাসপাতালের চিকিৎসককে নিগ্রহ ও প্রাণনাশের হুমকির ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে গঙ্গানগর থানার পুলিশ৷ তারা হল হরেকৃষ্ণ দাস ও সুশান্ত কপালি৷ তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গৃহীত হয়েছে৷ জানা যায়, গত রবিবার দুপুর নাগাদ গন্ডাছড়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শাসক দলের তকমাদারী দুই যুবক প্রাণনাশের হুমকি দেয়৷ এব্যাপারে চিকিৎসকদের তরফে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়৷ কিন্তু কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি৷ ঘটনার প্রতিবাদ জানিয়ে গন্ডাছড়া হাসপাতালের চিকিৎসক নার্স সহ অন্যান্য কর্মীরা সোমবার এসডিএমও এবং সিইএমওকে দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখেন৷ তারপরও সমাধানসূত্র বের হয়নি৷ আগরতলাতেও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা গন্ডাছড়ায় চিকিৎসক হেনস্থার প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করেন৷ তাতে পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করে৷ অভিযুক্তরা গন্ডাছড়ার বিধায়ক ললিত মোহন ত্রিপুরার ঘনিষ্ঠ বলে দাবি করেছিল৷ কিন্তু বিধায়ক ললিত মোহন ত্রিপুরা এব্যাপারে মতভেদ ব্যক্ত করতে গিয়ে বলেছেন, তারা শাসক দলের তকমা লাগিয়ে যে অপকর্ম সংগঠিত করেছে তা কোনভাবেই মেনে নেওয়া যায়  না৷ তাদেরকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির স্বপক্ষেই অভিমত ব্যক্ত করেছেন বিধায়ক ললিত মোহন ত্রিপুরা৷ তাতে, পুলিশ প্রশাসনও নড়েচড়ে বসেছে৷ গঙ্গানগর থানার পুলিশ মঙ্গলবার অভিযুক্ত হরেকৃষ্ণ দাস ও সুশান্ত কপালিকে গ্রেপ্তার করেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top