News Flash

  • Home
  • Uncategorized
  • আইআইটিগুলোতে ছাত্রীদের জন্য সংরক্ষণের সুপারিশ কমিটির

আইআইটিগুলোতে ছাত্রীদের জন্য সংরক্ষণের সুপারিশ কমিটির

IITনয়াদিল্লি, ১৬ জানুয়ারি (হি.স.) : দেশের আইআইটিগুলোতে ছাত্রীদের জন্য সংরক্ষণের সুপারিশ করল কমিটি| ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা কমে যাওয়ায় এই সুপারিশ করেছে কমিটি| সুপারিশে ছাত্রীদের জন্য ২০ শতাংশ অতিরিক্ত আসনের ব্যবস্থা করার কথা বলা হয়েছে| তবে ছাত্রদের আসন সংখ্যা কমানো হবে না|
জয়েন্ট অ্যাডমিশন বোর্ডের বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে| সেখানেই সংরক্ষণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে| আইআইটিতে ছাত্রীদের সংখ্যা বাড়ানোর জন্য অধ্যাপক টিমোথি গঞ্জালভেজের অধীনে একটি সাব-কমিটি গঠন করে জয়েন্ট অ্যাডমিশন বোর্ড| সেই কমিটিই ছাত্রীদের জন্য সংরক্ষণ চালু করার সুপারিশ করেছে | জয়েন্ট অ্যাডমিশন বোর্ড এই সুপারিশ অনুমোদন করলে আইআইটিতে ২০১৮ থেকেই ছাত্রীদের জন্য সংরক্ষণ চালু হবে| ২০২০ সালের মধ্যে আইআইটিতে ছাত্র-ছাত্রীর সংখ্যা এক লক্ষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top