News Flash

  • Home
  • Uncategorized
  • অসমে একাধিক স্থানে আগুন, ক্ষয়ক্ষতি বহু
Image

অসমে একাধিক স্থানে আগুন, ক্ষয়ক্ষতি বহু

fire2তিনসুকিয়া / নগাঁও (অসম), ১৬ জানুয়ারি, (হি.স.) : উজান অসমের তিনসুকিয়ায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শহর সংলগ্ন ন-পুখুরির ঘন জনবসতি এলাকা সংঘটিত এই অগ্নিকাণ্ডে জিতেন্দ্ৰকুমার সিং নামের একটি বাড়ি পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। আগুনের সূত্রপাত জিতেন্দ্রকুমারের বাড়ি থেকে।
অগ্নিনিৰ্বাপক বাহিনীর অক্লান্ত প্রচেষ্টায় আগুনের লেলিহান শিখা আশপাশে ছড়াতে পারেনি। এ ঘটনায় বহু লক্ষ টাকার সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি। বৈদ্যুতিক গোলযোগের ফলেই আগুন ধরেছে বলে সন্দেহ করা হচ্ছে।
এদিকে মধ্য অসমের সদর নগাঁওয়েও অগ্নিকাণ্ডের পৃথক এক ঘটনা ঘটেছে। শহর লাগোয়া নেহরুবালিতে সংঘটিত বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভোগালিমেলার দুটি বিশাল দৃশ্যনন্দন খড়ের ঘর পুড়ে গেছে বলে জানা গেছে। এখানেও দমকলবাহিনী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। দুটি ঘটনাই রবিবার শেষরাতের দিকে ঘটেছে বলে খবরে প্রকাশ।

Releated Posts

শিক্ষামন্ত্রীর পদত্যাগের জন্যে আন্দোলনের প্রেক্ষিতে আগরতলায় মোমবাতি প্রজ্বলন, প্রয়াত পরীক্ষার্থীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: জাতীয় স্তরে নিট পরীক্ষা নিয়ে বিতর্ক এবং ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে রবিবার আগরতলার সার্কিট…

ByByReshmi Debnath Jul 26, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top