তিনসুকিয়া / নগাঁও (অসম), ১৬ জানুয়ারি, (হি.স.) : উজান অসমের তিনসুকিয়ায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শহর সংলগ্ন ন-পুখুরির ঘন জনবসতি এলাকা সংঘটিত এই অগ্নিকাণ্ডে জিতেন্দ্ৰকুমার সিং নামের একটি বাড়ি পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। আগুনের সূত্রপাত জিতেন্দ্রকুমারের বাড়ি থেকে।
অগ্নিনিৰ্বাপক বাহিনীর অক্লান্ত প্রচেষ্টায় আগুনের লেলিহান শিখা আশপাশে ছড়াতে পারেনি। এ ঘটনায় বহু লক্ষ টাকার সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি। বৈদ্যুতিক গোলযোগের ফলেই আগুন ধরেছে বলে সন্দেহ করা হচ্ছে।
এদিকে মধ্য অসমের সদর নগাঁওয়েও অগ্নিকাণ্ডের পৃথক এক ঘটনা ঘটেছে। শহর লাগোয়া নেহরুবালিতে সংঘটিত বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভোগালিমেলার দুটি বিশাল দৃশ্যনন্দন খড়ের ঘর পুড়ে গেছে বলে জানা গেছে। এখানেও দমকলবাহিনী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। দুটি ঘটনাই রবিবার শেষরাতের দিকে ঘটেছে বলে খবরে প্রকাশ।
অসমে একাধিক স্থানে আগুন, ক্ষয়ক্ষতি বহু
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















