News Flash

  • Home
  • Uncategorized
  • ২৪ সপ্তাহেরও বেশি বয়সী ভ্রূণকে নষ্ট করার অনুমতি দিল শীর্ষ আদালত
Image

২৪ সপ্তাহেরও বেশি বয়সী ভ্রূণকে নষ্ট করার অনুমতি দিল শীর্ষ আদালত

supreme courtনয়াদিল্লি, ১৬ জানুয়ারি (হি.স.) : প্রাণ সংশয় হওয়ার আশঙ্কায় ২৪ সপ্তাহেরও বেশি বয়সী ভ্রূণকে নষ্ট করার অনুমতি দিল শীর্ষ আদালত | মুম্বইয়ের এক ২২ বছরের প্রসূতিকে গর্ভপাতের অনুমতি দিল শীর্ষ আদালত | ২৪ সপ্তাহ কেটে গিয়েছে, এখনও তৈরি হয়নি ভ্রুণের মাথার খুলি | জটিল এই ক্রুটির কারণেই বিচারক এস এ বোবদে এবং এল নাগেশ্বর রাওয়ের বেঞ্চ অন্তঃসত্ত্বার গর্ভপাতের আবেদন মঞ্জুর করে | ২০ সপ্তাহের বেশি সময় ধরে অন্তঃসত্ত্বা কোনও মহিলাকে মেডিক্যাল গ্রাউন্ডে ব্যতিক্রমীভাবে গর্ভপাতের অনুমতি দিল সুপ্রিম কোর্ট |
দেশের বর্তমান আইন অনুযায়ী, ভ্রুণের বয়স ২০ সপ্তাহ পেরোলে গর্ভপাত করানো যায় না| কিন্তু বছর বাইশের ওই মহিলার গর্ভে থাকা ভ্রুণটি অপরিণত | চিকিত্সকরা জানিয়েছেন, এই সন্তান ভূমিষ্ঠ হলেও মাথার খুলি ছাড়া বেঁচে থাকা অসম্ভব | তাই ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গেই ভ্রূণের মৃতু্য অবশ্যম্ভাবী | এই মেডিক্যাল রিপোর্টের ভিত্তিতেই ২৪ তম সপ্তাহেও গর্ভপাতের অনুমতি দিল সুপ্রিম কোর্ট|
প্রসূতির শারীরিক পরীক্ষা করে সাত চিকিত্সকের মেডিক্যাল টিমের দেওয়া রিপোর্টটি পড়ে বিচারক এস এ বোবদে এবং এল নাগেশ্বর রাওয়ের বেঞ্চ বলেন, মেডিক্যাল রিপোর্টেই স্পষ্ট যে এই জটিল শারীরিক ক্রুটির কারণে ভ্রূণের বেঁচে থাকার কোনও আশা নেই | তাই প্রসূতিকে এই গর্ভাবস্থা অব্যাহত রাখতে বাধ্য করার কোনও কারণ নেই |

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top