News Flash

  • Home
  • Uncategorized
  • বিরাটের আগে ডিআরএস-এর চাইলেন মাহি, ধোনিরআবেদনে আউট মর্গ্যান
Image

বিরাটের আগে ডিআরএস-এর চাইলেন মাহি, ধোনিরআবেদনে আউট মর্গ্যান

CRICKETপুণে, ১৬ জানুয়ারি (হি.স.) : ডিআরএস-এর বিষয়ে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে ঠিকই বলেছেন বর্তমান অধিনায়ক বিরাট কোহলি| ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচে বিরাটের আগেই ডিআরএস-এর আবেদন করলেন ধোনি| এবং তার এই আবেদনে আউট হলেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান|
রবিবারের ম্যাচে ২৭-তম ওভারে হার্দিক পাণ্ড্যর শেষ বলটি ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যানের ব্যাটে লেগে ধোনির হাতে যায়| কিন্তু আম্পায়ার আউটের আবেদনে সাড়া দেননি| এরপর বিরাটকে জিজ্ঞাসা করার আগেই ধোনি রিভিউয়ের আবেদন করেন| প্রাক্তন অধিনায়কের আত্মবিশ্বাস দেখে বিরাটও রিভিউয়ের আবেদন করেন| ডিআরএস-এ দেখা যায়, বলটি মর্গ্যানের ব্যাটে লেগেছিল| ফলে আম্পায়ারকে সিদ্ধান্ত বদল করতে হয়| ধোনির সিদ্ধান্ত ঠিক বলে প্রমাণিত হয়| মর্গ্যান আউট হওয়ার পর গোটা দল উল্লাসে মেতে ওঠে|
তবে ধোনির এই আবেদনে ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের দাবি তিনি যে আর অধিনায়ক নেই তা বোধ হয় ভুলে গেছেন ধোনি| সদ্য সীমিত ওভারের ক্রিকেটের অধিনায়কত্ব ছেড়ে প্রথম মাঠে নেমে সহজাত বিষয় থেকে ধোনি এখনও মাঠে অধিনায়কের মতোই আচরণ করছেন| রবিবার পুণেতে ভারত-ইংল্যান্ডের একদিনের সিরিজের প্রথম ম্যাচে সেটাই দেখা গেল| খেলা চলাকালীন উত্তেজনার মুহূর্তে বিরাট কোহলির আগেই ডিআরএস-এর আবেদন করলেন ধোনি| কয়েকদিন আগে বিরাট অবশ্য বলেছিলেন, ডিআরএস-এর বিষয়ে ধোনির পরামর্শ নেবেন তিনি| বিরাট যে ঠিক এবিষয়টি তারই প্রমাণ |

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top