News Flash

  • Home
  • Uncategorized
  • বাৱুল সুপ্রিয়কে কালো পতাকা দেখালো তৃণমূল, গাড়ি লক্ষ্য করে ছোঁড়া হল ইট
Image

বাৱুল সুপ্রিয়কে কালো পতাকা দেখালো তৃণমূল, গাড়ি লক্ষ্য করে ছোঁড়া হল ইট

babul-supriyoআসানসোল, ১৬ জানুয়ারি (হি.স.) : ফের হেনস্থার স্বীকার বিজেপি সাংসদ বাৱুল সুপ্রিয়| তাঁর গাড়ি, কনভয় লক্ষ্য করে ইট ছোঁড়ার অভিযোগ উঠল তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে | পাশাপাশি রোজভ্যালিকান্ডে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারের প্রতিবাদে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা| ঘটনাকে ঘিরে উত্তজনা ছড়ায় অণ্ডালের ডিভিসি মোড়ে| বাৱুল সুপ্রিয়র নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে| পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে বিজেপি|
সোমবার বিকেলে ৪টে নাগাদ অণ্ডালের ডিভিসি মোড়ে তাপবিদু্যত কেন্দ্রে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন বাৱুল সুপ্রিয় | প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ডিভিসি মোড়ে বাৱুলের কনভয় ঢোকার আগে থেকে কালো পতাকা নিয়ে রাস্তার ধারে জড়ো হয়েছিল অনেকে | তাদের হাতে ছিল তৃণমূলের পতাকা | বাৱুল সুপ্রিয়র কনভয় সেই মোড়ে পৌঁছতেই কনভয় লক্ষ্য করে তেড়ে যায় তৃণমূল সমর্থকেরা | অভিযোগ, সেই সময় বাৱুল সুপ্রিয়র গাড়ি লক্ষ্য করে ইট পাথর ছুঁড়তে থাকে তৃণমূল কর্মীরা| বেশ কয়েকজন লাঠি সোটা নিয়েও তেড়ে যায় | এদিকে খবর পেয়ে সেখানে ছুটে যায় বিজেপি কর্মী সমর্থকেরা| দুই পক্ষের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি | উত্তেজনা ছড়ায় এলাকায়|
এদিকে পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসে বাৱুল সুপ্রিয়র দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীরা| ঘটনাস্থলে আগে থেকে ছিল অণ্ডাল থানার পুলিশও | তারা দুই দলের কর্মী সমর্থকদের নিরস্ত করে| তবে অণ্ডাল থানার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি শিবির | তাদের অভিযোগ, তৃণমূল কর্মী সমর্থকরা আগে থেকে কালো পতাকা হাতে নিয়ে ওই এলাকায় জমায়েত করেছিল | পুলিশ আগে থেকে তা দেখেছে| কিন্তু, তারপরও কেন বিক্ষোভকারীদের সরায়নি ?

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top