News Flash

  • Home
  • Uncategorized
  • পহেলগঁাওয়ে সেনার গুলিতে খতম ৩ জঙ্গি, উদ্ধার তিনটি একে ৪৭ রাইফেল
Image

পহেলগঁাওয়ে সেনার গুলিতে খতম ৩ জঙ্গি, উদ্ধার তিনটি একে ৪৭ রাইফেল

J&Kশ্রীনগর, ১৬ জানুয়ারি (হি.স.): সেনা-জঙ্গি সংঘর্ষে ফের তপ্ত কাশ্মীর উপত্যকার সীমান্তবর্তী এলাকা| রবিবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের অনন্তবাগ জেলার পহলেগঁাওয়ে নিরাপত্তারক্ষী-জঙ্গিদের মধ্যে দীর্ঘক্ষণ গুলি লড়াই চলেছে| এই সংঘর্ষে খতম হয়েছে ৩ জঙ্গি| সোমবার সকালে ফের ওই এলাকায় তল্লাশি চালানো হয়| খতম ৩ জঙ্গির দেহ উদ্ধার করা হয়েছে| এছাড়া জঙ্গিদের থেকে তিনটি একে ৪৭ রাইফেল পাওয়া গিয়েছে| আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন জওয়ানরা|
গোপন সূত্রে সেনাবাহিনী খবর পায়, পহেলগঁাওয়ের আউরা গ্রামে লুকিয়ে রয়েছে কয়েকজন হিজবুল জঙ্গি| গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় ওই এলাকায় তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী| সেই সময়ই জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা| নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি চালালে খতম হয় ৩ জঙ্গি| ওই এলাকায় আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন জওয়ানরা|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top